আজ অর্থাৎ 12 মে থেকে ভারতের বাজারে OnePlus এর OnePlus Nord CE 6 Lite স্মার্টফোনের সেল শুরু হয়েছে। সম্প্রতি Nord CE 6 সিরিজের অধীনে OnePlus Nord CE 6 ফোনটি লঞ্চ করা হয়েছিল। যারা বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং AI ফিচার সাপোর্টেড স্মার্টফোন চাইছেন, কোম্পানি এই OnePlus Nord CE 6 ফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord CE 6 স্মার্টফোনের অফার, দাম ও ফিচার ডিটেইলস সম্পর্কে।
OnePlus Nord CE 6 Lite ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 20,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 22,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 25,999 টাকা দামে সেল করা হচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট সহ ফোনের বেস মডেলের 18,999 টাকা, মিড মডেল 20,999 টাকা এবং টপ মডেল 23,999 টাকা দামে কেনা যাচ্ছে। এই স্মার্টফোনটি Vivid Mint এবং Hyper Black কালার অপশনে সেল করা হবে। ইউজাররা Amazon, OnePlus এর অফিসিয়াল ওয়েবসাইট, OnePlus Store অ্যাপ এবং অফলাইন OnePlus এক্সপিরিয়েন্স স্টোরের মাধ্যমে ফোনটি কিনতে পারবেন।
OnePlus Nord CE6 Lite ফোনে 6.72 ইঞ্চির Full HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। যদিও সাধারণ ব্যাবহারের সময় এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সহ কাজ করে এবং বেশ কিছু গেমের ক্ষেত্রে 144Hz মোড অ্যাক্টিভ হয়ে যায়।
প্রসেসিঙের জন্য OnePlus Nord CE6 Lite ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7400 Apex প্রসেসর রয়েছে। একইসঙ্গে এতে UFS 3.1 স্টোরেজ এবং 5300mm² VC Area দেওয়া হয়েছে, এর ফলে দ্রিরঘখন পর্যন্ত গেম খেলার পরও অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি AnTuTu 10 লক্ষ স্কোর পেয়েছে।
OnePlus Nord CE6 Lite ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 7000mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া কোম্পানি জানিয়েছে ছয় বছর ব্যাবহারের পরও 80 শতাংশ ব্যাটারি হেলথ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE6 Lite 5G ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
OnePlus Nord CE 6 Lite ফোনটি Android বেস্ড OxygenOS 16 সহ লঞ্চ করা হয়েছে। এতে AI Perfect Shot, AI Reflection Eraser, AI Detail Boost, AI Portrait Glow, AI Eraser ও AI Reframe এর মত বিভিন্ন AI টুলস রয়েছে। একইসঙ্গে Google Gemini AI, Gemini Live এবং স্ক্রিন শেয়ারিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া এতে মজবুতির জন্য MIL-STD-810H ডিউরেবল সার্টিফিকেশন রয়েছে।
ভারতের বাজারে ফোনটি iQOO, Realme এবং Xiaomi এর মিড-রেঞ্জ স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হতে পারে। তবে ব্র্যান্ড ভ্যালু এবং ফিচক্সারের দিক দিয়ে ফোনটি এগিয়ে থাকতে পারে। যারা 20,000 টাকার মধ্যে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য OnePlus Nord CE 6 Lite ফোনটি দারুণ অপশন হতে চলেছে। ইউজাররা ফোনটি কিনতে পারেন।
