Home খবর কনফার্ম হল OnePlus Nord CE6 ফোনের ফিচার, 8000mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে সহ পাওয়া যাবে 4K ভিডিও সাপোর্ট

কনফার্ম হল OnePlus Nord CE6 ফোনের ফিচার, 8000mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে সহ পাওয়া যাবে 4K ভিডিও সাপোর্ট

OnePlus তাদের আপকামিং OnePlus Nord CE6 ফোনের ডিটেইলস শেয়ার করেছে। জানিয়ে রাখি কোম্পানি আগামী 7 মে ভারতের বাজারে OnePlus Nord CE6 ফোনটি লঞ্চ করা হবে। একইসঙ্গে সস্তা ভেরিয়েন্ট OnePlus Nord CE6 Lite ফোনটিও পেশ করা হবে। বহু দিন পর আবার Lite সিরিজ ফিরতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord CE6 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী OnePlus Nord CE6 ফোনটি “Crazy Power. Pure Play” থিম সহ লঞ্চ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে পারফরমেন্স, ক্যামেরা এবং AI এক্সপিরিয়েন্সের উপর বেশি জোড় দেওয়া হচ্ছে। এই ফোনটি Fresh Blue, Lunar Pearl এবং Pitch Black কালার অপশনে লঞ্চ করা হবে। ফলে ডিউরেবিলিটির পাশাপাশি একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE6 ফোনটিতে ডুয়েল-অ্যাক্সিস OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপের সাহায্যে স্টেবিলিটি এবং ডিটেইল ফটো ক্যাপচার করা যাবে। বিশেষত্ব হল ফোনটির ফ্রন্টে এবং রেয়ার ক্যামেরার সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের 32MP ক্যামেরা যোগ করা হবে। এতে অটোফোকাস সাপোর্ট করবে। অর্থাৎ অসাধারণ ফটো এবং ভিডিও তোলা যাবে।

OnePlus Nord CE6 ফোনটি Android বেস্ড OxygenOS 16 সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে একাধিক AI ফিচার দেওয়া হবে, এতে AI Portrait Glow, AI Perfect Shot, AI Eraser, AI Unblur এবং AI Reflection Eraser মতো বিভিন্ন টুলস থাকবে। এছাড়া ফোনটিতে Google Gemini বেস্ড ফিচার, যেমন Circle to Search এবং Gemini Live থাকবে। অর্থাৎ ইউজাররা স্মার্ট ফিচার উপভোগ করতে পারবেন।

মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য ডুয়েল স্পিকার দেওয়া হবে। এতে 300% Ultra Volume সাপোর্ট করবে, এর ফলে লাউড এবং ক্লিয়ার অডিও পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য OnePlus Nord CE6 ফোনটিতে Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এটি ডুয়েল ডিজাইন সহ লঞ্চ করা হবে। এতে একটি ডেডিকেটেড Touch Reflex চিপ থাকবে। একইসঙ্গে এতে 3200Hz টাচ স্যাপেলিং রেট সাপোর্ট করবে, ফলে দারুণ গেমিং এবং স্ক্রলিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

OnePlus Nord CE6 ফোনটি 80W SUPERVOOC ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্টেড 8,000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। অন্যদিকে ফোনটিতে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে। এখনও পর্যন্ত ডিসপ্লে সাইজ সম্পর্কে জানানো হয়নি, তবে এতে বড় ডিসপ্লে থাকতে পারে।

ডিউরেবিলিটির দিক দিয়ে OnePlus Nord CE6 ফোনটি শক্তিশালী হয়ে উঠবে। এই ফোনটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং ও MIL-STD-810H সার্টিফিকেশন সহ লঞ্চ করা হবে। ফলে ফোনটি জল, ধুলো এবং এক্সট্রিম কন্ডিশনেও সুরক্ষিত থাকবে।

7 মে লঞ্চের দিন দুপুর 12টা সময়ে আপকামিং ফোনের দাম, সেল এবং লঞ্চ অফার সম্পর্কে জানানো হবে। ইউজাররা OnePlus Nord CE6 ফোনটি কিনতে চাইলে, ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন OnePlus Nord CE6 ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।