বেশ কিছু দিন ধরে শিরোনামে থেয় থাকার পর অবশেষে ফ্ল্যাগশিপ কিলার ওয়ানপ্লাস তাদের কম দামের 5জি স্মার্টফোন OnePlus Nord N200 5G লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি একটি কম দামের 5জি স্মার্টফোন যা কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord N100 এর সাকসেসার হিসেবে পেশ করা হয়েছে। 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ফুল এইচডি+ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 চিপসেট ও 5,000 এমএএইচের ব্যাটারির মতো আকর্ষণীয় ফিচারের সঙ্গে এই ফোনটি আপাতত ইউএস ও কানাডার মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং মনে করা হচ্ছে কিছু দিনের মধ্যেই ফোনটি ভারতসহ বিশ্বের অন্যান্য মার্কেটে পেশ করা হবে।
OnePlus Nord N200 5G এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে তাদের OnePlus Nord N200 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.49 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং এর পিক্সেল ডেনসিটি 405 পিপিআই। সেলফি ক্যামেরার জন্য ফোনের স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাটআউট অবস্থিত ও ডিসপ্লের নিচের দিকে সরু বেজল আছে।
OnePlus Nord N200 5G ফোনটি অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্সিজেন ওএস 11 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত 8 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের 5জি এনেবলড চিপসেট স্ন্যাপড্রাগন 480 দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 619 জিপিইউ রয়েছে। কোম্পানি OnePlus Nord N200 5G তে LPDDR4X RAM এবং UFS 2.1 স্টোরেজ যোগ করেছে।
ফোটোগ্রাফির জন্য OnePlus Nord N200 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
OnePlus Nord N200 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম হেডফোন জ্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি OnePlus Nord N200 5G এর ডায়মেনশন 163.1 × 74.9 × 8.3 এমএম ও ওজন 189 গ্ৰাম।
OnePlus Nord N200 5G এর দাম
কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে মার্কেটে আনা হয়েছে। OnePlus Nord N200 5G তে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। আন্তর্জাতিক মার্কেটে ফোনটির দাম রাখা হয়েছে $239.99 যা ভারতীয় টাকায় প্রায় 17,500 টাকার কাছাকাছি। তবে মনে করা হচ্ছে ভারতের মার্কেটে ফোনটির দাম আরও কিছুটা কম হবে। আগামী 25 জুন থেকে ইউএস ও কানাডার মার্কেটে ফোনটি Quantum Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
