জানুয়ারি মাসে ওয়ানপ্লাস UAE এর মার্কেটে Nord N30 SE 5G ফোনটি পেশ করেছিল। এবার এই ফোনটি ইউরোপের মাধ্যমে গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। বাজারে আসার আগেই এই ফোনের দাম সামনে এসে গেছে। এর ফলে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের OnePlus Nord N30 SE 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের লিক দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
OnePlus Nord N30 SE 5G ফোনের ইউরোপীয় দাম (লিক)
- Appuals এর রিপোর্টে ইউরোপের বাজারে লঞ্চের আগেই OnePlus Nord N30 SE ফন্রে দাম জানানো হয়েছে।
- লিক অনুযায়ী এই নতুন ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ সহ পেশ করা হতে পারে।
- এই ফোনের প্রাথমিক দাম EUR 229 অর্থাৎ প্রায় 20,500 টাকা রাখা হতে পারে।
- জানিয়ে রাখি ইউএইর মার্কেটে এই ফোনটি AED 599 অর্থাৎ প্রায় 13,500 টাকা দামে পেশ করা হয়েছিল।
OnePlus Nord N30 SE 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 6.72 ইঞ্চির এফএইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন এবং 20:9 আসপেক্ট রেশিও রয়েছে। এছাড়া এতে পাঞ্চ হোল কাটআউট যোগ করা হয়েছে।
- প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া সুন্দর গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 MC2 জিপিইউ রয়েছে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য OnePlus Nord N30 SE 5G ফোনে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
- ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটাআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, এনএফসি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং অক্সিজেন ওএস 13.1 এর সঙ্গে পেশ করা হয়েছে।
- ওজন এবং ডায়মেনশন: OnePlus Nord N30 SE 5G এর ডায়মেনশন 165.6 × 76 × 7.99 এমএম এবং ওজন 193 গ্রাম।
