Home খবর কম দামে 9340mAh ব্যাটারি, 8GB RAM সহ লঞ্চ হল OnePlus Pad Lite, জেনে নিন গ্লোবাল দাম

কম দামে 9340mAh ব্যাটারি, 8GB RAM সহ লঞ্চ হল OnePlus Pad Lite, জেনে নিন গ্লোবাল দাম

গতকাল OnePlus ভারতে এবং গ্লোবাল বাজারে বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। ভারতের বাজারে OnePlus Nord 5, Nord CE 5 এবং Buds 4 পেশ করা হয়েছে। অন্যদিকে গ্লোবাল বাজারে OnePlus Pad Lite এবং Watch 3 (43mm) প্রোডাক্টদুটিও লঞ্চ করেছে। OnePlus Pad Lite ট্যাবলেটটি UK তে £199 (প্রায় 23,200 টাকা) এবং ইউরোপে €199 (প্রায় 20,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এটি 2023 সালের অক্টোবর মাসে 19,999 টাকা দামে লঞ্চ হওয়া OnePlus Pad Go ট্যাবের সাক্সেসার। এখনও পর্যন্ত এই ট্যাবলেটের ভারতের বাজারে লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

OnePlus Pad Lite ট্যাবলেটটির ডিজাইন কোম্পানির অন্যান্য ট্যাবের মতো হবে, তবে নতুন Pad 3 ডিজাইন কিছুটা আলাদা রাখা হয়েছে। ট্যাবটির ব্যাক প্যানেলে একটি সার্কুলার রেয়ার ক্যামেরা রয়েছে, উপরের মাঝখানে উপস্থিত এবং মধ্যে OnePlus লোগো দেওয়া হয়েছে। এই ট্যাবলেটটি একমাত্র ‘Aero Blue’ কালার অপশনে পেশ করা হয়েছে।

OnePlus Pad Lite ট্যাবলেটটিতে 1920×1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ট্যাবটি OnePlus Pad Go ট্যাবলেটের থেকে কিছুটা ছোট এবং রেজোলিউশনও অনেকটাই কম। এই ট্যাবলেটে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G100 SoC অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই চিপসেট OnePlus Pad Go ট্যাবলেটের Helio G99 চিপসেটের তুলনায় একটি আপগ্রেড ভার্সন। এর ফলে হাই-রেজোলিউশন ক্যামেরা সাপোর্ট, অসাধারণ পাওয়ার এফিসিয়েন্সি এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পাওয়া যায়।

এই ট্যাবলেটটিতে 5MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে OnePlus Pad Go ট্যাবে 8MP ক্যামেরা রয়েছে। এতে 9,340mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং 33W ওয়্যাড চার্জিং সাপোর্ট করে। ট্যাবলেটটিতে কোয়াড স্পিকার রয়েছে এবং এটি OxygenOS 15.0.1 সহ কাজ করে। OnePlus Pad Lite ট্যাবলেটটি 6GB + 128GB স্টোরেজ অপশন Wi-Fi এবং 8GB + 128GB স্টোরেজ অপশন LTE দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আগেই বলা হয়েছে এখনও পর্যন্ত ওয়ানপ্লাসের পক্ষ থেকে Pad Lite ট্যাবলেটের ভারতের বাজারে লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। যেহেতু কোম্পানি গত দুইবছর ধরে তাদেত ট্যাবলেট সিরিজের আপডেট করিনি, তাই খুব তাড়াতাড়ি ভারতে ওয়ানপ্লাস তাদের Pad Lite ট্যাবলেটটি লঞ্চ করতে পারে।