নতুন বছরের উপহার হিসেবে ওপ্পো তাদের ‘এ’ সিরিজের OPPO A12 ফোনের দাম কমিয়ে দিয়েছে। আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে OPPO A12 একটি ভালো অপশন। অফলাইন রিটেইল স্টোর থেকে আমরা এই প্রাইস কাটের কথা জানতে পেরেছি। কোম্পানি ফোনটির উভয় র্যাম ভেরিয়েন্টের দাম কমিয়েছে। গত জুন মাসে ভারতে এই ফোনটি পেশ করা হয়। উল্লেখ্য এখনও পর্যন্ত অনলাইনে ফোনটির পুরোনো দামই দেখা যাচ্ছে। OPPO A12 ফোনটি ব্ল্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হয়। চলুন জেনে নেওয়া যাক ফোনটির নতুন দাম।
নতুন দাম
আগে OPPO A12 এর 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,990 টাকা দামে সেল করা হত। কিন্তু এখন প্রাইস কাটের পর ফোনটি 8,490 টাকার বিনিময়ে কেনা যাবে। একইভাবে ফোনটির 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 11,490 টাকার বদলে 10,990 টাকা দামে সেল করা হচ্ছে।
স্পেসিফিকেশন
OPPO A12 ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 89 শতাংশ। এই ফোনে 1520 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.22 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। OPPO A12 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 6.1 এ কাজ করে।
প্রসেসিঙের জন্য এই ফোনে 1.8 গিগাহার্টস + 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে আইএমজি জিই8320 জিপিইউ আছে।
ভারতে OPPO A12 ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি আছে। এই দুটি ভেরিয়েন্টের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্রাফির জন্য OPPO A12 এ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
OPPO A12 একটি ডুয়েল সিম 4জি স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,230 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
