Home খবর 4GB RAM আর 5,000mAh Battery এর সাথে লঞ্চ হলো কম দামের সস্তা স্মার্টফোন OPPO A16s

4GB RAM আর 5,000mAh Battery এর সাথে লঞ্চ হলো কম দামের সস্তা স্মার্টফোন OPPO A16s

OPPO গত মাসে ইন্ডোনেশিয়ান মার্কেটে ‘এ’ সিরিজের বিস্তার করতে OPPO A16 Smartphone লঞ্চ করেছিল। আবার আজকে অন্তরাষ্ট্রিয় বাজারে এই ফোনের সাক্সেসর নামিয়ে কোম্পানি OPPO A16s কেও লঞ্চ করলো। ওপ্পো এ16এস কে আপাতত নেদারল্যান্ডসে পেশ করা হয়েছে যা আগামী দিনে ভারত সহ অন‍্যান‍্য বাজারে পা রাখতে পারে। 4GB RAM আর MediaTek Helio G35 চিপসেটের সাথেই এই ওপ্পো ফোনটি 5,000mAh Battery এবং 13MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে।

OPPO A16s এর স্পেসিফিকেশন্স

নেদারল্যান্ডসে ওপ্পো এ16এস স্মার্টফোনকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেধ করা হয়েছে যা 720 × 1600 পিক্সেল রেজল্যুশন এর 6.52 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের স্ক্রিন 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে আর 480নিটস ব্রাইটনেস 269 পিপিআই আর 71 শতাংশ এনটিএসসি সাপোর্ট করে। এই ওপ্পো ফোনের ডায়মেনশান 163.8×75.6×8.4 মিমি আর ওজন 190 গ্রাম। সিকিউরিটির জন্য ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া আছে।

OPPO A16s কে কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 11 আধারিত কালার‌ওএস 11.1 এ পেশ করা হয়েছে যা পাওয়ার‌বিআর জিপিইউ আর অক্টাকোর প্রসেসরে‌র সাথে মিডিয়াটেকের হেলিয়ো জি35 চিপসেটে রান করে। নেদারল্যান্ডসে এই ফোনটি 4 জিবি র‍্যাম মেমোরিতে লঞ্চ হয়েছে যা 64 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোন মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। এন‌এফসি ইন্টিগ্রেশানের সাথেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ওপ্পো এ16এস এ 5,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য এই ওপ্পো মোবাইল ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/2.2 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে ফোনের রেয়ার প‍্যানেলে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে এবং সাথেই 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া আছে। এভাবেই সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য OPPO A16s এ এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে।

OPPO A16s এর প্রাইস

ওপ্পো নিজের এই নতুন Dual-SIM 4G Smartphone কে নেদারল্যান্ডসে 4GB RAM + 64GB Storage এ লঞ্চ করেছে যার দাম 149 Euros। এই প্রাইস ভারতীয় কারেন্সি অনুযায়ী 13,000 টাকার কাছাকাছি। ইউরোপিয়ান মার্কেটে ওপ্পো এ16এস কে Pearl Blue আর Crystal Black কালারে লঞ্চ করা হয়েছে। ফোনের ভারতে উপলব্ধতা সম্পর্কে এখনো কিছু বলা সম্ভব না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন