ওপ্পো অফিসিয়ালি তাদের A5 সিরিজের অধীনে OPPO A5 Pro স্মার্টফোন চীনে লঞ্চ করেছে। এই সিরিজ A3 প্রো সিরিজের সাক্সেসার হিসেবে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে IP69 রেটিং, শক্তিশালী Dimensity 7300 প্রসেসর, 12GB RAM, দারুণ 50MP রেয়ার ক্যামেরা সেটআপের মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO A5 Pro স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে।
OPPO A5 Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: OPPO A5 Pro ফোনে 2412×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ কোয়াড-কার্ভ এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে স্মুথ স্ক্রলিং এবং গেমিঙের জন্য 120Hz রিফ্রেশ রেট, 1200 নিটস পীক ব্রাইটনেস এবং 2160Hz আল্ট্রা-হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট করে।
প্রসেসর: OPPO A5 Pro ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7300 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে মালী-G615 MC2 GPU দেওয়া হয়েছে। ফোনে দারুণ স্পীডের জন্য 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং স্পেসের জন্য 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটি Android 15 এবং ColorOS 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Oppo A5 Pro ফোনে OIS ফিচারযুক্ত f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP রেয়ার ক্যামেরা এবং আরও ভালো ডেপ্থের জন্য 2MP মোনোক্রোম সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য f/2.4 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি এবং চার্জিং: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 80W সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি পাঁচ বছর ধরে ব্যাবহার করার পরও ভালভাবে পারফরমেন্স দেবে।
অন্যান্য: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য নতুন Oppo A5 Pro ফোনে IP69, IP68 এবং IP66 রেটিং সহ মিলিটারি গ্রেড (GJB 150A-2009) রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি ইন্ডাস্ট্রির প্রথম 14টি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পাস করেছে। ফোনটি 35°C থেকে 47°C উচ্চ তাপমাত্রার মধ্যেও ভালভাবে কাজ করতে সক্ষম। এছাড়াও ফোনে স্টেরিও ডুয়েল স্পিকার, হাই-এনার্জি আউটডোর মোড এবং ফুল-ফিচার NFC রয়েছে। একইভাবে সিগন্যাল রিসেপশনকে আরও ভালো করার জন্য ফোনে ওপ্পোর হান্টার অ্যান্টেনা আর্কিটেকচার যোগ করা হয়েছে।
OPPO A5 Pro এর দাম এবং সেল
- OPPO A5 Pro ফোনটি চীনে চারটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনের 8GB+256GB স্টোরেজ অপশনের দাম 1,999 ইউয়ান অর্থাৎ প্রায় 23,300 টাকা রাখা হয়েছে।
- ফোনের 8GB+512GB এবং 12GB+256GB স্টোরেজ অপশনের দাম 2,199 ইউয়ান অর্থাৎ প্রায় 25,600 টাকা রাখা হয়েছে।
- টপ ভেরিয়েন্ট 12GB+512GB স্টোরেজ অপশন 2,499 ইউয়ান অর্থাৎ প্রায় 29,180 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
- 27 ডিসেম্বর থেকে চীনে OPPO A5 Pro ফোনটির সেল শুরু হবে।
