Home খবর লিক হল OPPO A60 4G স্মার্টফোনের ডিজাইন রেন্ডার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

লিক হল OPPO A60 4G স্মার্টফোনের ডিজাইন রেন্ডার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

কিছুদিন আগে OPPO তাদের OPPO A25 Pro ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের A সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি শীঘ্রই OPPO A60 4G ফোনটি পেশ করতে পারে। এখনও পর্যন্ত জানা যায়নি এই ফোনটি ভারতে লঞ্চ হবে কই না, তবে ইউরোপ সহ অন্যান্য দেশে অবশ্যই সেল করা হবে। ভারতে জনপ্রিয় টিপসটার Sudhanshu Ambhore এক্সক্লুসিভলি আমাদের এই ফোন সম্পর্কে জানিয়েছে। টিপসটার OPPO A60 4G ফোনটি সম্পর্কে ইমেজ সহ স্পেসিফিকেশন পর্যন্ত শেয়ার করেছে, ফলে এই ফোনের গুরুত্বপূর্ণ ডিটেল সম্পর্কে জানা গেছে।

OPPO A60 4G এর ডিজাইন

OPPO A60 4G ফোনের ইমেজ দেখে বোঝা যাচ্ছে এই ফোনটি OPPO ফ্যামিলির। এই ফোনটি ব্যাক প্যানেল কিছুটা OPPO রেনো 10 এবং রেনো 11 সিরিজের মতোই। এই ফোনটির ব্যাক প্যানেলে সিলিন্ডার শেপ ক্যামেরা ব্র্যাকেটে বড়ো রিঙে দুটি ক্যামেরা লেন্স সহ এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরার নীচে Innovative AI ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনের ফ্রন্টে পাঞ্চ-হোল ক্যামেরা দেখা গেছে। ইমেজে এই ফোনের বেজাল অনেক কম দেখা যাচ্ছে।

OPPO A60 4G এর এক্সক্লুসিভ স্পেসিফিকেশন