গ্লোবাল মার্কেটে ওপ্পো তাদের সস্তা স্মার্টফোন হিসাবে নতুন Oppo A60 লঞ্চ করেছে। এই ফোনটি ভিয়েতনামে পেশ করা হয়েছে। কয়েক দিন আগে মাল্যেশিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এই ফোনের টিজার প্রকাশ্যে এসেছিল। খুব তাড়াতাড়ি এই ফোনটি অন্যান্য বাজারেও পেশ করা হবে। এই ফোনে স্ন্যাপড্রাগন 680 চিপসেট, 90Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, ভার্চুয়াল সহ 16GB পর্যন্ত RAM, 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে। এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে জানানো হল।
Oppo A60 ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 6.67-ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1604 x 720 পিক্সেল এইচডি+ রেজোলিউশন, 90 হার্টস রিফ্রেশ রেট এবং 950 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: Oppo A60 ফোনে কোম্পানি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি শক্তিশালী স্ন্যাপড্রাগন 680 চিপসেট যোগ করেছে।
স্টোরেজ: Oppo A60 ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB মেমরি রয়েছে। এই ফোনে ভার্চুয়াল RAM ব্যাবহার করে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A60 ফোনে 45 ওয়াট সুপার ভুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
অন্যান্য: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP54 রেটিং, ডুয়েল স্পিকার, 3.5mm অডিও জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ওজন এবং ডায়মেনশন: এই ফোনের থিকনেস 7.68mm এবং ওজন 186 গ্রাম।
ওএস: Oppo A60 ফোনটি অ্যান্ড্রয়েড 14 ও কালার ওএস 14 এ কাজ করে।
Oppo A60 ফোনের দাম এবং সেল
- গ্লোবাল বাজারে Oppo A60 ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
- ফোনের বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে এবং এর দাম রাখা হয়েছে 5,490,000 VND অর্থাৎ প্রায় 18,062 টাকা।
- 8GB RAM + 256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 6,490,000 VND অর্থাৎ প্রায় 21,352 টাকা দামে পেশ করা হয়েছে।
- এই ফোনটি ব্ল্যাক এবং গ্রীন কালারে সেল করা হবে।
