Home খবর প্রকাশ্যে এল OPPO A60 ফোনের স্পেসিফিকেশন, শীঘ্রই হতে পারে লঞ্চ

প্রকাশ্যে এল OPPO A60 ফোনের স্পেসিফিকেশন, শীঘ্রই হতে পারে লঞ্চ

টেক ব্র্যান্ড OPPO তাদের ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি OPPO A60 নামে লঞ্চ করা হতে পারে। গুগল প্লে কনসোলে লিস্টিঙের মাধ্যমে লঞ্চের আগেই এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এই ফোনটি ভারতে OPPO এর সবচেয়ে সস্তা OPPO A59 5G ফোনের আপগ্রেড ভার্সন।

OPPO A60 এর গুগল প্লে লিস্টিং

OPPO A60 এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OPPO A60 স্মার্টফোন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এখনও পর্যন্ত এই ফোন সম্পর্কে বেশিরভাগ লিকস এবং স্পেসিফিকেশন ডিটেইলস প্রকাশ্যে আসেনি। কোম্পানি এই ফোনটি বছরের পথম ছয়মাসের মধ্যে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। OPPO A60 ফোনটি মে মাসে লঞ্চ করা হতে পারে।

OPPO A60 এর সম্ভাব্য দাম

গুগল প্লে কনসোলের মাধ্যমে প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে OPPO A60 ফোনটি বাজেট স্মার্টফোন হতে চলেছে। OPPO এই ফোনটি ভারতে 15 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম প্রায় 12,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম প্রায় 14,999 টাকা রাখা হতে পারে।