চাইনিজ মোবাইল কোম্পানি OPPO তাদের ‘A’ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে এই ফোনটি OPPO A6s Pro নামে পেশ করা হয়েছে। এই ফোনে 7000mAh ব্যাটারির পাশাপাশি 50MP ফ্রন্ট ক্যামেরা এবং Helio G100 Max সাপোর্ট রয়েছে। এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO A6s Pro ফোনে 6.57-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1400nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
OPPO A6s Pro ফোনটি Android বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Helio G100 Max প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU যোগ করা হয়েছে।
OPPO A6s Pro ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A6s Pro 4G ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এই ফোনে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
OPPO A6s Pro 4G ফোনে IP69K রেটিং রয়েছে, যা এটিকে জল ও ধূলোর পাশাপাশি বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকে সুরক্ষিত রাখবে। বাংলাদেশের বাজারে এই ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ BDT 39,990 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 29 হাজার টাকার কাছাকাছি।
