Oppo তাদের এ-সিরিজের নতুন মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Oppo A6x ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। লিকের মাধ্যমে ফোনের প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। কোম্পানির আসন্ন ফোনটিতে আগের Oppo A5x মডেলের থেকে আপগ্রেডেড ব্যাটারি এবং ডিজাইন দেওয়া হতে পারে। টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A6x ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিকের মাধ্যমে টিপস্টারের প্রমোশনাল ইমেজে ফোনের সম্পূর্ণ রেয়ার ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার দেখা গেছে। আপকামিং ফোনের ব্যাটারির ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে। নিচে দেওয়া ইমেজের মাধ্যমে আসন্ন Oppo A6x ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে। এটি A5x ফোনের 6,000mAh ব্যাটারির থেকে বেশি ক্ষমতাসম্পন্ন।
পোস্টারের মাধ্যমে “সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি ফোন” হবে বলে জানা গেছে। তবে আগের মতো 45W চার্জিং স্পীড দেওয়া হতে পারে। কোম্পানি এই আপকামিং ফোনের মাধ্যমে বাজেট ইউজারদের টার্গেট করতে চাইছে।
Oppo A6x ফোনটিতে তাদের আগের Oppo A5x মডেলের থেকে আলাদা হতে চলেছে। এই ফোনটিতে নতুন ভার্টিক্যাল পিল শেপের মডিউল দেওয়া হতে পারে। ফোনটিতে সিঙ্গেল রেয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ থাকতে পারে। ফোনটি ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হবে।
এখনও পর্যন্ত পোস্টারের মাধ্যমে ফোনের অন্যান্য তথ্য সম্পর্কে জানা যায়নি। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি জানানো হবে বলে আশা করা হচ্ছে। তবে বাজারে উপস্থিত A5x ফোনটির স্পেসিফিকেশন দেখে আপকমিং ফোনের ফিচার সম্পর্কে ধারনা করা হতে পারে।
Oppo A5x ফোনটিতে 6.67 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1,000 নিটস পীক ব্রাইটনেস এবং MIL-STD-810H ও IP65 রেটিং সহ পেশ করা হয়েছিল।
পারফরমেন্সের জন্য Oppo A5x ফোনটিতে MediaTek Dimensity 6300 চিপসেট এবং Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপে 32MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনের প্রাথমিক দাম 13,999 টাকা রাখা হয়েছিল। তাই আপকামিং Oppo A6x ফোনটি 15,000 টাকার কম দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
যারা বড় ব্যাটারি পছন্দ করেন এবং কম দামে নতুন ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Oppo A6x ফোনটি একটি অপশন হতে পারে। এই ফোনটি ভারতের বাজারে realme C75 5G, Redmi 14C এবং Lava Blaze Amoled 2 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে পরবর্তী সময়ে অন্যান্য তথ্য প্রকাশ্যে আসার পরই এই প্রতিযোগিতা সম্পর্কে আভাস পাওয়া যাবে।
যারা বড় ব্যাটারি, OPPO ব্র্যান্ড এবং ডিজাইন ভালোবাসেন, তাদের কাছে Oppo A6x ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
