Home খবর ওপ্পো নিয়ে এল সুন্দর স্মার্টফোন OPPO A94, চাপে পড়বে Xiaomi-Realme

ওপ্পো নিয়ে এল সুন্দর স্মার্টফোন OPPO A94, চাপে পড়বে Xiaomi-Realme

ওপ্পো আজ ভারতে তাদের ‘এফ19’ সিরিজ লঞ্চের জন্য প্রস্তুত। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে OPPO F19 Pro এবং OPPO F19 Pro+ 5G স্মার্টফোন পেশ করা হবে। এই দুটি ফোন লঞ্চের আগেই কোম্পানি তাদের ‘এ’ সিরিজে OPPO A94 নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সুন্দর ডিজাইন ও অসাধারণ পারফরম‍্যান্সের সঙ্গে এই ফোনটি কোম্পানি UAE টেক মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিকে গত বছর লঞ্চ করা OPPO A93 এর আপগ্ৰেডেড ভার্সন মনে করা হচ্ছে।

ডিজাইন

কোম্পানি তাদের OPPO A94 ফোনটি মাত্র 7.8 এম‌এম থিকনেস ও 172 গ্ৰাম ওজনের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনটি ফ্লুইড ব্ল‍্যাক ও ফ‍্যানটাসটিক পার্পল কালার ভেরিয়েন্টে সেল করা হবে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল অবস্থিত। ফোনটির স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে কিছুটা চিন পার্ট রয়েছে। এই ফোনের ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন অবস্থিত। এছাড়া ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে এবং এর ঠিক নিচেই ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনের নিচের প‍্যানেলে স্পীকার গ্ৰিল, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 এম‌এম অডিও জ‍্যাক রয়েছে।

ক‍্যামেরার কামাল

আগেই জানিয়েছি ফোটোগ্রাফির জন্য OPPO A94 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ক‍্যামেরা টাইম ল‍্যাপ্স, পোর্ট্রেট মোড ও নাইট মোডের মতো ফিচারযুক্ত।

ব‍্যাটারী ও কানেক্টিভিটি

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO A94 ফোনটিতে 30W VOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,310 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে এতে 4G VoLTE, WiFi, ব্লুটুথ 5.1 ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 11 এ কাজ করে।

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের OPPO A94 এ 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দিয়েছে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Helio P95 চিপসেটের সঙ্গে 8GB LPDDR4x RAM ও 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি বাড়ানো যায়।

দাম

কোম্পানির পক্ষ থেকে OPPO A94 ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 8 জিবি র‍্যাম ও 128 জিবি র‍্যামসহ এই ফোনের দাম রাখা হয়েছে AED 1,099 (প্রায় 21,896 টাকা)। তবে এই ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি।