Home খবর 13GB RAM এবং 33W Fast Charging টেকনোলজিসহ লঞ্চ হল OPPO A96 5G

13GB RAM এবং 33W Fast Charging টেকনোলজিসহ লঞ্চ হল OPPO A96 5G

OPPO এর সম্পর্কে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল যে কোম্পানি নিজের ‘এ’ সিরিজের নতুন 5G Phone এ কাজ করছে এবং এই ফোনটিকে খুব শীঘ্রই টেক মঞ্চে পেশ করা হবে। এই ওপ্পো ফোনটি আজকে ইন্টারন‍্যাশনাল মার্কেটে OPPO A96 5G নামে লঞ্চ হয়েছে। ওপ্পো এ96 5জি ফোনটিকে কোম্পানি আপাতত চিনের বাজারে লঞ্চ করেছে, যা আগামী দিনে ভারত সহ অন‍্যান‍্য মার্কেটে‌ও প্রবেশ করবে। এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক Snapdragon 695 SoC, 8GB RAM এবং 33W Fast charging সাপোর্ট করা OPPO A96 5G স্মার্টফোনে‌র সম্পূর্ণ তথ্য।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হলো Vivo V23 স্মার্টফোন, 12GB RAM সহ এতে আছে 50MP Dual Selfie ক‍্যামেরা এবং 44W Fast চার্জিং

OPPO A96 5G স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন

ওপ্পো এ96 5জি স্মার্টফোনে‌র ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বলা এই মোবাইল ফোনটি 2400 × 1080 পিক্সেল রেজল্যুশনে‌র 6.43 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। পাঞ্চ-হোল ডিজাইনের এই ফোনের স্ক্রিনটি ওএল‌ইডি প‍্যানেলে তৈরি এবং এই স্ক্রিনটি 60 হার্টস রিফ্রেশরেট সহ 180 হার্টস টাচ স‍্যাম্পলিঙ রেটে কাজ করে। এই নতুন ওপ্পো ফোনটিকে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সহ বাজারে পেশ করা হয়েছে।

OPPO A96 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 সহ লেটেস্ট কালার‌ওএস 12 এর সাথে কাজ করে। আবার প্রসেসিঙের জন্য ওপ্পো‌র এই ফোনে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 695 চিপসেট দেওয়া হয়েছে। এই ওপ্পো ফোনটি 8 জিবি র‍্যাম সহ 5 জিবির ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে। অর্থাৎ ওপ্পো‌র এই ফোনটি প্রয়োজনে 13 জিবি র‍্যামের পারফরম্যান্স দিতে সক্ষম।

আরও পড়ুন: CES 2022: 1000 KM রেঞ্জসহ চলে এসেছে নতুন কন্সেপ্ট Electric Car, পারবে কি TATA EV-কে টেক্কা দিতে?

ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বলা হলে ওপ্পো এ96 5জি ফোনটি ডুয়াল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ লাইট সহ 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এই সেন্সরটি ওয়াই অ্যাঙ্গেল লেন্সের‌ও কাজ করে। এর সাথেই OPPO A96 5G স্মার্টফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর‌ও দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ওপ্পো‌র এই ফোনটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

OPPO A96 5G স্মার্টফোনটি একটি ডুয়াল সিম ফোন, যা 3.5 মিমি জ‍্যাক সহ অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। এই ফোনটি 7.59 মিমি মোটা এবং ফোনটির ওজন মাত্র 171 গ্রাম। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ওপ্পো এই নতুন স্মার্টফোনটি‌কে 4,500 এম‌এএইচের বড়ো ব‍্যাটারির সাথে বাজারে পেশ করেছে এবং এই স্মার্টফোনটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আরও পড়ুন: দাম কমেছে iQOO 7 এর, iQOO 7 Legend, iQOO Z3 ও iQOO Z5 এর দামে পাওয়া যাচ্ছে 3000 টাকা পর্যন্ত ছাড়

OPPO A96 5G স্মার্টফোনে‌র দাম

ওপ্পো এ96 5জি ফোনটিকে চিনে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে‌ই লঞ্চ করা হয়েছে এবং এই ভেরিয়েন্টটি 8 জিবি র‍্যাম সহ 256 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ভেরিয়েন্টটির দাম 1999 ইউয়ান, যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 23,400 টাকা। চিনের মার্কেটে OPPO A96 5G স্মার্টফোনটি‌কে Apricot Powder Warm Sun, Colored Glaze এবং Night Dream Night Star কালারে পেশ করা হয়েছে এবং এই ফোনটি 9 জানুয়ারি থেকে বিক্রি‌র জন্য উপলব্ধ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন