ওপ্পো আজ ভারতে তাদের OPPO F19 স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনটির অন্যতম বিশেষত্ব বলা যেতে পারে এর ডিজাইনকে যা মাত্র 7.95 এমএম চওড়া। এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির এই লেটেস্ট স্মার্টফোনে পাঞ্চ হোল কাটআউটসহ ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। স্লিক বডির এই নতুন ওপ্পো ফোনের ওজন মাত্র 175 গ্ৰাম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO F19 সম্পর্কে।
ডিসপ্লে ও ডিজাইন
কোম্পানির নতুন OPPO F19 ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাটআউট রয়েছে।
কোম্পানি তাদের এই নতুন ফোনটি যথেষ্ট স্লিক ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনের ডায়মেনশন 160.1 × 73.2 × 7.8 এমএম এবং ওজন 175 গ্ৰাম। কোম্পানির বক্তব্য অনুযায়ী 3ডি কার্ভড ডিজাইনের এই ফোনটি হাতে ধরতে যথেষ্ট কম্ফোর্টেবল।
ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য OPPO F19 এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
হার্ডওয়্যার
কোম্পানির পক্ষ থেকে তাদের লেটেস্ট OPPO F19 ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 11.1দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেটে রান করে। স্মুথ পারফরম্যান্সের জন্য এতে 6GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.1 স্টোরেজ যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
দাম
কোম্পানি তাদের OPPO F19 ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করেছে। 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরিযুক্ত এই ফোনটি ভারতে 18,990 টাকা দামে সেল করা হবে। ইতিমধ্যে দেশে এর প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 9 এপ্রিল থেকে দেশের অনলাইন ও অফলাইন মার্কেটে ফোনটি সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
