ওপ্পো ভারতীয় বাজারে তাদের ‘এফ’ সিরিজের নতুন জেনারেশন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই মাসে অর্থাৎ মার্চ মাসে F29 সিরিজ পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। তবে ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F29 5G এবং F29 Pro 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে। আপকামিং ওপ্পোর দুটি 5G ফোনের স্পেসিফিকেশন এবং দাম লিকের মাধ্যমে জানা গেছে।
OPPO F29 এবং F29 Pro এর দাম (লিক)
লিক অনুযায়ী OPPO F29 Pro ফোনের দাম 25 হাজার টাকার চেয়ে কম রাখা হতে পারে। এটি ফোনের ভ্যানিলা মডেল 8GB RAM ভেরিয়েন্টের দাম হবে। অন্যদিকে OPPO F29 ফোনের দাম 20 হাজার থেকে 25 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। অফার সহ এই ফোনের দাম 19,999 টাকা হতে পারে।
OPPO F29 Pro এর স্পেসিফিকেশন (লিক)
- 6.7″ quad curved Display
- MediaTek Dimensity 7300
- 12GB RAM + 256GB Storage
- 16MP Selfie Camera
- 50MP OIS Camera
- 6,000mAh Battery
- 80W Fast Charging
ডিসপ্লে: OPPO F29 Pro ফোনটিতে 6.7 ইঞ্চির ফুলএইচডি+ স্ক্রিন দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে থাকবে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে।
প্রসেসর: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F29 Pro 5G ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই প্রসেসর 2GHz এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত চার-চার কোর থাকবে।
স্টোরেজ: OPPO F29 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ওপ্পো ফোনটি 8GB RAM এবং 12GB RAM দেওয়া হবে। ভারতীয় বাজারে এই ফোনটি 128GB স্টোরেজ ও 256GB স্টোরেজ সহ সেল করা হতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO F29 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী OPPO 5G ফোনটিতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F29 Pro 5G ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।
OPPO F29 5G এর স্পেসিফিকেশন (লিক)
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F29 5G ফোনটি কোয়ালকমের Snapdragon 6 Gen সিরিজের অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 8GB RAM + 256GB Storage থাকতে পারে। OPPO F29 5G ফোনটি 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে লিক অনুযায়ী ফোনটি IP66+IP68+IP69 রেটিং সহ পেশ করা হবে।
