Home খবর কনফার্ম হল OPPO F35 series এর ভারতীয় লঞ্চ, এই মাসে পেশ হবে নতুন এবং শক্তিশালী ওপ্পো স্মার্টফোন

কনফার্ম হল OPPO F35 series এর ভারতীয় লঞ্চ, এই মাসে পেশ হবে নতুন এবং শক্তিশালী ওপ্পো স্মার্টফোন

OPPO তাদের এফ সিরিজের নতুন জেনারেশন ভারতে লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই কোম্পানি তাদের OPPO F35 series ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে OPPO F35 সিরিজ ভারতে পেশ করা হবে। কোম্পানির আপকামিং সিরিজের টিজার জারি করা হয়েছে এবং আপাতত অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

OPPO F35 series এর ভারতীয় লঞ্চ ডিটেইলস

সেপ্টেম্বর মাসে ভারতের বাজারে OPPO F35 সিরিজ লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং সিরিজের মডেলের নাম জানানো হয়নি, তবে এই সিরিজের অধীনে OPPO F35 এবং OPPO F35 Pro ফোনগুলি পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টিজার ইমেজে ফোনটি রাউন্ডেড এজ সহ Orange কালার অপশনে দেখা গেছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে আপকামিং সিরিজের লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

লিক হল OPPO F35 Pro ফোনের স্পেসিফিকেশন

OPPO F35 Pro ফোনটি 10000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। ভারতের বাজারে এখনও পর্যন্ত কোম্পানির কোনো ফোন এত বড় ব্যাটারি সহ পেশ করা হয়নি। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং এবং reverse চার্জিং ফিচার দেওয়া হতে পারে। OPPO F35 Pro ফোনটি মিলিটারি গ্রেড বডি এবং IP66, IP68, IP69 এবং IP69K রেটিং সহ লঞ্চ করা হতে পারে।

প্রসেসিঙের জন্য স্মার্টফোনে Snapdragon 4 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনে 50 ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। OPPO F35 Pro 5G ফোনটিতে 6.78-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করতে পারে।

লিক হল OPPO F35 ফোনের স্পেসিফিকেশন

প্রকাশে আসা তথ অনুযায়ী OPPO F35 ফোনে Qualcomm Snapdragon 4 সিরিজের প্রসেসর দেওয়া হবে। মজবুতির দিক দিয়ে ফোনটি সিরিজের প্রো মডেলের মতো হবে বলে জানা গেছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP69K রেটিং যোগ করা হতে পারে।

OPPO F35 5G ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 8000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং ফোনে 6.57 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। বর্তমানে OPPO F35 এবং OPPO F35 Pro ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত তথ্যের কোম্পানির অফইসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।