Home খবর লিক হল OPPO Find N3 এর স্পেসিফিকেশন, থাকতে পারে 24GB RAM এর ক্ষমতা

লিক হল OPPO Find N3 এর স্পেসিফিকেশন, থাকতে পারে 24GB RAM এর ক্ষমতা

Highlights

চাইনিজ মোবাইল কোম্পানি ওপ্পো তাদের Find N3 সিরিজের নতুন ফোল্ডেবল ফোনে কাজ করছে। এই সিরিজে Oppo Find N3 এবং OPPO Find N3 Flip নামের ফোন লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এই দুটি ফোনই ইতিমধ্যে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবার লিকের মাধ্যেম কোম্পানির Oppo Find N3 ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই পোস্টে লিক থেকে জানা স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: আজ ভারতের বিভিন্ন শহরে সোনার দাম (21 আগস্ট, 2023)

OPPO Find N3 এর স্পেসিফিকেশন (লিক)

কোম্পানির এই আপকামিং ফোনটি সম্পর্কে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছে।

জানিয়ে রাখি কোম্পানি এখনও পর্যন্ত অফিসিয়ালি Oppo Find N3 এবং OPPO Find N3 Flip ফোনদুটির লঞ্চ ডেট ঘোষণা করেনি। আগামী 29 আগস্ট কোম্পানি এই সিরিজের ফ্লিপ ফোনটি পেশ করবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে Find N3 ফোনটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে ধোঁয়াশা এখনও পর্যন্ত কাটেনি। সিরিজের সঠিক লঞ্চ ডেট জানার জন্য আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: প্রতিদিন 3GB ডেটা সহ Vodafone idea এর টপ 5 প্ল্যান, দাম শুরু মাত্র 359 টাকা থেকে

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন