2025 সালের প্রথম কোয়ার্টারে আপকামিং OPPO Find N5 স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি 2023 সালের অক্টোবর মাসে চীনে লঞ্চ হওয়া Find N3 ফোনের সাক্সেসার হতে চলে। গ্লোবাল বাজারে আসন্ন ফোল্ডেবল ফোনটি OnePlus Open 2 নামে পেশ করা হবে। বেশ কিছু ধরেই এই নেক্সট জেনারেশন স্মার্টফোনটি সম্পর্কে আলোচনা শোনা যাচ্ছে। সম্প্রতি দুটি সার্টিফিকেশন ওয়েবসাইট এবং Camera FV-5 ডেটাবেসে Find N5 ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
আরও পড়ুন: প্রকাশ্যে এল Oppo Reno 13 এবং 13 Pro 5G স্মার্টফোনের স্টোরেজ এবং RAM ডিটেইলস, জেনে নিন ডিটেইলস
OPPO Find N5 এর লিস্টিং
- মালয়েশিয়ার SIRIM এবং ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন ওয়েবসাইটে OPPO Find N5 ফোনটি দেখা গেছে।
- ফোনটি CPH2671 মডেল নাম্বার সহ মোবাইল ফোনের ক্যাটাগরিতে লিস্টেড হয়েছে।
- SIRIM ডেটাবেসের মাধ্যমে আপকামিং ফোনটি OPPO Find N5 নাম হবে বলে কনফার্ম হয়েছে।
- ক্যামেরা FV-5 লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 12.6MP রেয়ার ক্যামেরা থাকবে, অর্থাৎ 4-ইন-1 পিক্সেল বাইনিং সহ 50MP ক্যামেরা দেওয়া হবে।
- রেয়ার প্রাইমারি সেন্সর হিসেবে 5.0 মিমি ফোকাল লেন্থ সহ f/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন হতে পারে।
- একইভাবে ফ্রন্টে 7.1MP সেন্সর থাকবে এবং পিক্সেল বাইনিং সহ 28MP রেজোলিউশন দেওয়া হতে পারে।
- ফ্রন্ট এবং রেয়ার উভয় ক্যামেরাই ইলেক্ট্রনিক ইমেজ স্টেবলাইজেশন (EIS) সহ পেশ করা হবে।
সম্প্রতি ওপ্পোর এক এক্সিকিউটিভের মাধ্যমে জানা গিয়েছিল প্রথমে OPPO Find N5 ফোল্ডেবল ফোনটি লঞ্চ করা হবে, কারণ কোম্পানির প্রতি বছর মার্চ থেকে এপ্রিল এবং অক্টোবর বা নভেম্বর মাসে অনুষ্ঠিত দুটি লঞ্চ ইভেন্টে সুইচ করছে। অন্যদিকে আগের মডেল একইসঙ্গে চীন এবং গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছিল। তাই OPPO Find N5 এবং OnePlus Open 2 ফোনদুটি একইসঙ্গে লঞ্চ করা হবে কি না তা দেখার বিষয়। মনে করিয়েদিই 2023 সালের অক্টোবর মাসে 1.4 লক্ষ্য টাকা দামে ভারতে ওয়ানপ্লাস ওপেন ফোনটি লঞ্চ করা হয়েছিল।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি, 12GB RAM, IP69 রেটিং সহ চীনে লঞ্চ হল OPPO A5 Pro, জেনে নিন স্পেসিফিকেশন
লিক অনুযায়ী আপকামিং ওপ্পো ফাইন্ড এন5 / ওয়ানপ্লাস ওপেন 2 ফোনদুটি আগের মডেলগুলির থেকে অত্যন্ত পাতলা এবং হালকা হতে পারে। একইসঙ্গে এই ফোনগুলি আরও শক্তিশালী এবং টেকসই হতে পারে। আপকামিং ফোনগুলিতে IPX8 রেটিং, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, স্ন্যাপড্রাগন 8 এলিট এবং 5,700mAh ব্যাটারি ইউনিট দেওয়া হতে পারে।
