চাইনিজ টেক কোম্পানি ওপ্পো তাদের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন সিরিজ পেশ করে দিয়েছে। কিছু দিন আগে চীনে ‘Find X10’ সিরিজ লঞ্চের পর কোম্পানি এবার গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতের বাজারে এই সিরিজের ফোনগুলি লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে OPPO Find X10 এবং OPPO Find X10 Pro Max স্মার্টফোন পেশ করা হয়েছে। এই পোস্টে সিরিজের OPPO Find X10 Pro Max ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
OPPO Find X10 Pro Max ফোনের স্পেসিফিকেশন
OPPO Find X10 Pro Max 5G ফোনে 2772 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 3600nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এতে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এর পাশাপাশি এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 লেয়ার রয়েছে।
এই ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OPPO Find X10 Pro Max 5G ফোনে MediaTek Dimensity 9600 Pro চিপসেট দেওয়া হয়েছে। 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.55GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্স এক্সপেরিয়েন্সের জন্য এতে G2-Ultra NX GPU যোগ করা হয়েছে।
OPPO Find X10 Pro Max 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.5 অ্যাপার্চারযুক্ত 200MP প্রাইমারি সেন্সর, f/2.1 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP টেলিফটো লেন্স এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 200MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find X10 Pro Max 5G ফোনে 8000mAh ব্যাটারি রয়েছে এবং এতে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে ফুল চার্জে এই ফোনে 26 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC Flash Charge টেকনোলজি দেওয়া হয়েছে এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
OPPO Find X10 Pro Max 5G ফোনে SGS 5 স্টার ড্রপ রেজিস্টেন্স বডি যোগ করা হয়েছে। এর ফলে ফোনটিতে ডেন্ট বা স্ক্র্যাচ পড়বে না। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 7, Bluetooth 6.2 এবং NFC দেওয়া হয়েছে।
