Home খবর iPhone এর মতো ক‍্যামেরা এর সাথে আসছে OPPO Find X3 Pro, লঞ্চের আগে গুরুত্বপূর্ণ তথ্য হল লিক

iPhone এর মতো ক‍্যামেরা এর সাথে আসছে OPPO Find X3 Pro, লঞ্চের আগে গুরুত্বপূর্ণ তথ্য হল লিক

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি OPPO এর আগামী ফ্ল‍্যাগশিপ ফোন Find X3 Pro এর সম্পর্কে অনেক তথ্য সামনে এসেছে, যাকে নিয়ে ইউজার্স দের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে কোম্পানি আগামী মাস অর্থাৎ মার্চে এই শক্তিশালী ফোন Oppo Find DE Pro লঞ্চ করবে। এখন লঞ্চের আগে এই মোবাইলের সব স্পেশিফিকেশান্স একটি রিপোর্টে সামনে এসেছে, যেটি জানতে পেরে ইউজার্স দের মধ্যে উৎসাহ আরও বেড়ে গেছে। আসুন আপনাকে ওপ্পোর এই আপকামিং প্রিমিয়াম স্মার্টফোন এর সম্বন্ধে সবকিছু জানাই।

ফোনটির সম্বন্ধে সামনে আসলো আর‌ও নতুন তথ্য, এর আগে আপনাকে জানিয়ে দিই কোম্পানি আগেই বলে দিয়েছে Find X3 Pro নতুন কোয়ালকোম স্ন‍্যাপড্রাগন 888 SoC এর সাথে আসবে। ফোনটি নতুন কালার ম‍্যানেজমেন্টের সাথে 10- বিট কালার রিপ্রোডাকশান সিস্টেম থাকবে। এটুকুই নয় বলা হচ্ছে কোম্পানি ফাইন্ড এক্স 3 প্রো এর সাথেই ফাইন্ড এক্স 3 পেশ করতে পারে।

স্পেশিফিকেশান্স

OPPO Find X3 Pro কে ক্লাউড টেস্টিং প্ল‍্যাটফর্ম এ মডেল নাম্বার PEEM00 এর সাথে দেখা গেছে, সেখানে ফোনের কিছু স্পেশিফিকেশান্সের কথা বলা হয়েছে। লিক অনুযায়ী, ওপ্পো ফাইন্ড এক্স 3 প্রো একটি 2K ডিসপ্লে, 1,440 × 3,216 পিক্সেল রেজুলেশন আর 10Hz থেকে 120Hz রিফ্রেশ রেটের সাথে আসবে। সামনে আসা তথ্যে বলা হয়েছে ফোনে 6.67 ইঞ্চির ওএলডি প‍্যানেল থাকবে। এছাড়াও হ‍্যান্ডসেটকে স্ন‍্যাপড্রাগন 888 5G SoC আর এড্রিনো 660 GPU,12GB র‍্যাম আর 256GB ইন্টার্নাল স্টোরেজের সাথে পেশ করা হবে। ফোনটি এন্ড্রয়েড 11 এ ColorOS 7.2 কাস্টম স্কিনে কাজ করবে।

ক‍্যামেরা হবে বিশেষ

ক‍্যামেরা এর সম্পর্কে কথা বলা হলে এতে কোয়াড রিয়ার ক‍্যামেরা সেটাপ দেওয়া আছে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর। এতে আল্ট্রাওয়াইড লেন্স ও থাকছে। এই ফোনে 13 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে, যা 2x optical zoom এর কাজ করবে। এতে 3MP এর ম‍্যাক্রো লেন্স ও আছে, যা 25x zoom এর কাজ করবে। ওপ্পোর এই ফোনে OFILM লেন্স আছে, যাতে সুপার জুম ফিচার্স ও আছে।

আইফোনের মতো হবে ক‍্যামেরা

কিছু দিন আগে জনপ্রিয় টিপ্স্টার Evan Blass বলেছিলেন এর রিয়ার ক‍্যামেরা ডিজাইন iphone 12 সিরিজের স্মার্টফোন থেকে অনেকটাই অনুপ্রাণিত। এছাড়াও Oppo Find X3 Pro কে ব্লু, গ্রে, হোয়াইট এর সাথে ডায়মন্ড কালার অপশনে লঞ্চ করা হতে পারে।