ওপ্পো তাদের নতুন ফ্ল্যাগশিপ লেভেলের K13 Turbo সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro স্মার্টফোনদুটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ওপ্পোর একটি নতুন স্মার্টফোন PLE110 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই Oppo K13 Turbo Pro স্মার্টফোন হতে পারে বলে মনে করা হচ্ছে। এই লিস্টিঙের মাধ্যমে স্মার্টফোনের বেস কিছু গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K13 Turbo Pro স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Oppo K13 Turbo Pro এর গীকবেঞ্চ লিস্টিং
- গীকবেঞ্চ সাইটে Oppo এর আপকামিং স্মার্টফোনটি PLE110 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
- নিচে দেওয়া ইমেজের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আসন্ন স্মার্টফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ পেশ করা হতে পারে।
- স্মার্টফোনটি 16GB RAM এবং Android 15 অপারেটিং সিস্টেম সহ টেস্ট করা হয়েছে।
- এই স্মার্টফোনটির বেঞ্চমার্কিং স্কোর হিসাবে সিঙ্গেল কোর টেস্টে 2156 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 6652 স্কোর পেয়েছে।
- CPU কনফ্রিকেশন 1 কোর @ 3.21GHz, 3 কোর @ 3.01GHz, 2 কোর @ 2.80GHz এবং 2 কোর @ 2.02GHz রয়েছে।
- গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno 825 GPU থাকবে বলে জানা গেছে। এই লিস্টিঙে সরাসরি চিপসেটের নাম জানানো হয়নি, তবে প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী এটি Snapdragon 8s Gen 4 চিপসেট হতে পারে।
Oppo K13 Turbo এবং K13 Turbo Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: স্মার্টফোনদুটিতে একইরকম 6.8 ইঞ্চির OLED LTPS ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত স্মার্টফোনগুলিতে 120Hz বা 144Hz রিফ্রেশ রেট থাকবে কি না সেই বিষয়ে জানানো হয়নি।
- চিপসেট: রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Oppo K13 Turbo স্মার্টফোনটিতে মিডিয়াটেক Dimensity 8450 চিপসেট দেওয়া হতে পারে। তবে Oppo K13 Turbo Pro স্মার্টফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট থাকতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য স্মার্টফোনদুটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে। তবে ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি + 2MP সেকেন্ডারি রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে।
- অন্যান্য: কুলিঙের জন্য স্মার্টফোনদুটিতে RGB ফ্যান দেওয়া হতে পারে, এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং বা অন্যান্য কাজ করা যাবে।
- ব্যাটারি: এখনও পর্যন্ত স্মার্টফোনগুলির ব্যাটারি সাইজ সম্পর্কে জানা যায়নি, তবে এইগুলি বড় ব্যাটারি সহ পেশ করা হবে বলে জানা গেছে।
- কালার অপশন: Oppo K13 Turbo স্মার্টফোনটি Black Warrior, First Purple এবং Knight White এর মতো কালার অপশনে পেশ করা হতে পারে। তবে K13 Turbo Pro স্মার্টফোনটি Black Warrior, First Purple এবং Knight Silver মতো কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
