Home খবর শীঘ্রই লঞ্চ হতে পারে Oppo K15 স্মার্টফোন, 8000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ প্রকাশ্যে এল TENAA লিস্টিং

শীঘ্রই লঞ্চ হতে পারে Oppo K15 স্মার্টফোন, 8000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ প্রকাশ্যে এল TENAA লিস্টিং

খুব তাড়াতাড়ি Oppo চীনের বাজারে তাদের কে-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। সম্প্রতি TENAA ওয়েবসাইটে নতুন ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনটি PYD110 মডেল নাম্বার সহ দেখা গেছে। এর মাধ্যমে ফোনটির 8000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ একাধিক ফিচার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K15 স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Oppo K15 ফোনের TENAA লিস্টিং

Oppo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে চাইনিজ টেল ব্লগার মতে ফোনটি Oppo K15 নামে লঞ্চ করা হতে পারে। এই K15 সিরিজের অধীনে আপকামিং Oppo K15 Pro এবং Oppo K15 Pro+ফোনদুটি চীনের বাজারে লঞ্চ করা হতে পারে।

 

Oppo K15 ফোনের স্পেসিফিকেশন (TENAA লিস্টিং)

TENAA লিস্টিং অনুযায়ী Oppo K15 ফোনে 1256 x 2760 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আনলক ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের ডায়মেনশন 158.3 x 75.13 x 8.27mm এবং ওজন প্রায় 205 গ্রাম হবে বলে জানা গেছে।

প্রসেসিঙের জন্য Oppo K15 ফোনে 2.5GHz clock স্পীডযুক্ত octa-core প্রসেসর দেওয়া হতে পারে। যদিও এখনও পর্যন্ত প্রসেসরের নাম জানানো হয়নি। একইসঙ্গে স্টোরেজের দিক দিয়ে ফোনটি 8GB এবং 12GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে স্টোরেজ অপশনের জন্য ফোনে 256GB এবং 512GB স্টোরেজ অপশন থাকতে পারে।

Oppo K15 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। TENAA লিস্টিঙের মাধ্যমে ফোনটির রেটেড ব্যাটারি সাইজ 7,755mAh হবে বলে জানা গেছে। তাই লঞ্চের সময় ফোনটি প্রায় 8,000mAh টিপিক্যাল ব্যাটারি সহ পেশ করা হতে পারে। তবে এর মাধ্যমে ফাস্ট চার্জিং ফিচার ডিটেইলস সম্পর্কে জানা যায়নি।

ফটোগ্রাফির জন্য Oppo K15 ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা থাকতে পারে। এই সেটআপে দুটি 50MP সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

TENAA লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এসেছে Oppo K15 ফোনে infrared blaster, Bluetooth এবং USB Type-C পোর্ট এর মতো ফিচার থাকতে পারে। এছাড়া লিস্টিং ইমেজের মাধ্যমে দেখা গেছে ফোনটি Oppo K15 Pro মডেলের মতো ইন-বিল্ট কুলিং ফ্যান সহ লঞ্চ করা হবে না।

জানিয়ে রাখি Oppo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে লিকের মাধ্যমে পাওয়া স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে শীঘ্রই চীনের বাজারে স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।