Home খবর জুলাই মাসে ভারতে লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ, জেনে নিন ডিটেইলস

জুলাই মাসে ভারতে লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ, জেনে নিন ডিটেইলস

Highlights

মে মাসে চীনে OPPO Reno 10 Series লঞ্চ করা হয়েছে। এর পর থেকেই ভারতে এই সিরিজের লঞ্চের অপেক্ষা করা হচ্ছে। আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে এক্সক্লুসিভ খবর পেয়েছি ভারতে জুলাই মাসে নতুন রেনো 10 সিরিজ পেশ করা হবে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে তথ্য সামনে এসেছে তা হল ভারতে আসন্ন এই ওপ্পো ফোনে প্রসেসর এবং ক্যামেরার দিক থেকে চাইনিজ মডেলের থেকে আলাদা হবে।

ওপ্পো রেনো 10 সিরিজের ভারতে লঞ্চের টাইমলাইন

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ সিরিজে Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ স্মার্টফোন লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত কোন নিশ্চিত লঞ্চ ডেট সামনে আসেনি। তবে আশা করা হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে এই সিরিজ পেশ করা হতে পারে। এই মাসের মধ্যেই ভারতে ওপ্পো রেনো 10 সিরিজের লঞ্চ সম্পর্কে টিজ করা শুরু করা হবে বলে খবর পাওয়া গেছে।

চাইনিজ ভেরিয়েন্টের থেকে আলাদা হবে Reno 10 এর ভারতীয় ভেরিয়েন্ট

রিপোর্ট অনুযায়ী ভারতে OPPO Reno 10 ফোনটি চাইনিজ ভেরিয়েন্টের থেকে আলাদা প্রসেসর, ক্যামেরা এবং ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিলাই কিছু জানা যায়নি।

OPPO Reno 10 সিরিজের ডিটেইলস (লিক)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন