Home খবর ভারতে লঞ্চ হবে OPPO Reno 13 series, ডিটেইলস শেয়ার করল কোম্পানি, জানুয়ারি মাসে হবে সেল

ভারতে লঞ্চ হবে OPPO Reno 13 series, ডিটেইলস শেয়ার করল কোম্পানি, জানুয়ারি মাসে হবে সেল

OPPO স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ খবর! কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি ভারতে তাদের লেটেস্ট রেনো 13 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজে OPPO Reno 13 এবং OPPO Reno 13 Pro স্মার্টফম পেশ করা হবে। ওপ্পো ইন্দিয়ার ওয়েবসাইটে এই সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং এর ফলে ফোনদুটির ফটো ও ডিজাইন দেখা গেছে।

ভারতে আসছে OPPO Reno13 5G সিরিজ

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে ভারতে OPPO Reno13 5G সিরিজ লঞ্চ করা হবে। ব্র্যান্ডের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে এই সিরিজের লঞ্চ টিজ করা হয়েছে। একই সঙ্গে কোম্পানির ওয়েবসাইটে সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছে। এই সিরিজে Reno 13 ও Reno 13 Pro স্মার্টফোন পেশ করা হবে এবং কোম্পানির পক্ষ থেকে ফোনগুলিকে OPPO AI Phone বলে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলেই পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

OPPO Reno 13 Pro ফোনের ডিটেইলস

দাম: চীনে OPPO Reno 13 Pro ফোনটি 12GB এবং 16GB RAM সহ পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 256GB থেকে 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির দাম প্রায় 39,500 টাকা থেকে শুরু এবং 52,350 টাকা পর্যন্ত।

ডিসপ্লে: OPPO Reno 13 Pro ফোনে 6.83-ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন কার্ভ এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এতে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 1200nits ব্রাইটনেস, 3840Hz PWM ডিমিং এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

পারফরমেন্স: OPPO Reno 13 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ও 3.35GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G615 MC6 GPU রয়েছে।

ব্যাক ক্যামেরা: OPPO Reno 13 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত ও OIS সহ 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর, এফ/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Samsung JN5 3.5x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP Sony IMX355 112º আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: OPPO Reno 13 Pro 5G ফোনের ফ্রন্ট প্যানেলে 50MP Samsung JN5 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেন্সর এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং 4K/60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ব্যাটারি: OPPO Reno 13 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

OPPO Reno 13 ফোনের ডিটেইলস

দাম: চীনে OPPO Reno 13 ফোনটি 12GB এবং 16GB RAM সহ পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির বেস মডেলের দাম 31,400 টাকা এবং টপ মডেলের দাম 44,200 টাকা। চীনের বাজারে ফোনটি Butterfly Purple, Galaxy Blue এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে।

ডিসপ্লে: OPPO Reno 13 ফোনে 2760 x 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5কে আলট্রা হাই ডেফিনেশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্টাইলের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 1200nits ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করে।

পারফরমেন্স: OPPO Reno 13 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 3.35GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Arm Cortex-A715 কোর এবং Cortex-A510 কোর রয়েছে। এই প্রসেসরে MediaTek NPU 780 AI দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO Reno 13 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony OIS প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 13 ফোনটিতে 5,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

কোম্পানি Reno 13 এবং Reno 13 Pro 5G ফোনদুটি ভারতে এগুলির চীনের মডেলের ফিচারের সঙ্গেই লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।