OPPO অফিসিয়ালি ভারতে তাদের প্রিমিয়াম Reno সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে OPPO Reno 14 এবং Oppo Reno 14 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এর মধ্যে প্রো মডেলটি সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Oppo Reno 14 5G সম্পর্কে আলোচনা করা হল। এই ফোনটিতে অসাধারণ ক্যামেরা সেটআপ, 6000mAh ব্যাটারি, লেটেস্ট Dimensity 8350 চিপসেট, 12GB RAM ছাড়াও বেশ কিছু দুর্দান্ত ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
Oppo Reno 14 ফোনের দাম
ভারতে Oppo Reno 14 ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 37,999 টাকা। একইভাবে ফোনটির 12GB RAM+256GB স্টোরেজ সহ মিড মডেল 39,999 টাকা এবং 12GB RAM+512GB স্টোরেজ সহ টপ মডেল 42,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 8 জুলাই থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। এই ফোনটি Forest Green এবং Pearl White কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Oppo Reno 14 ফোনের স্পেসিফিকেশন
ডিজাইন
Oppo Reno 14 ফোনটির ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম দেখতে। এই ফোনে মেটাল ফ্রেম এবং ভেলভেট টেক্সচার গ্লাস ব্যাক রয়েছে, ফলে ফোনটি হাতে ধরলে বেশ সুন্দর ফিল হয়। এছাড়াও জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে।
ডিসপ্লে
OPPO Reno 14 ফোনে 6.59-ইঞ্চির FHD+ ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2760 x 1256 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
পারফরমেন্স
OPPO Reno 14 5G ফোনে MediaTek Dimensity 8350 প্রসেসর রয়েছে। এই প্রসেসর 1.4 মিলিয়নের চেয়েও বেশি AnTuTu স্কোর পেয়েছে। ফলে ফোনটিতে সহজেই হাই-এন্ড গেমিং এবং মাল্টি টাস্কিং করা যাবে।
স্টোরেজ
OPPO Reno 14 5G ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে। এতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। এটি ফাস্ট ডেটা রীড/রাইট স্পীড এবং স্মুথ পারফরমেন্সের জন্য যথেষ্ট উপযোগী।
ক্যামেরা
OPPO Reno 14 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP Sony প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 3.5x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP JN5 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 14 5G ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 80W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে, ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এছাড়াও এই ফোনে “Nano Ice Crystal” হীট সিঙ্ক টেকনোলজি যোগ করা হয়েছে, যা সাধারণ গ্রাফাইটের তুলনায় 3 গুণ বেশ হীট কন্ডাক্টিভিটি দিতে এবং ফোন ওভারহীট থেকে বাঁচায়।
অপারেটিং সিস্টেম
Oppo Reno 14 ফোনটি Android 15 বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। ColorOS এর এই নতুন ভার্সন ইউজারদের ক্লিন, স্মুথ এবং কাস্টোমাইজেবল ইন্টারফেস দিতে সক্ষম।
অন্যান্য ফিচার
OPPO Reno 14 বেশ কিছু AI-পাওয়ার্ড ফটো এডিটিং টুল দেওয়া হয়েছে, এর মধ্যে Object Eraser, Recompose, Best Face, Perfect Shot, Reflection Remover উল্লেখযোগ্য। এইসব টুলের মাধ্যমে আরও ভালোভাবে এবং প্রফেশনালভাবে ফটো এডিট করা যায়। দীর্ঘ টেক্সট সংক্ষিপ্ত করার জন্য এতে AI Summary ফিচার রয়েছে। আবার AI Writer টুল কন্টেন্ট লিখতে সাহায্য করে। AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবে ফোনটিতে Google Gemini সাপোর্ট রয়েছে। ফোনটির AI Mind Space ইউজারদের সেভ করা লেখা, ফটো, চ্যাট ও মিটিঙের মতো বিভিন্ন জিনিস গুছিয়ে রাখতে সাহায্যে করে। কানেক্টিভিটির জন্য এই ফোনে AI LinkBoost 3.0 টেকনোলজি দেওয়া হয়েছে, যা রিয়েল টাইম নেটওয়ার্ক পারফরমেন্স মনিটর করে এবং প্রয়োজন পড়লে ফাস্ট ও স্টেবল কানেকশনে সুইচ করে।
OPPO Reno 14 ফোনের প্রতিদ্বন্দ্বী
ভারতের বাজারে OPPO Reno 14 ফোনটির প্রতিদ্বন্দ্বী হিসাবে ফোনটির আগের ভার্সন Reno13 ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনটিও এই একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। ফোনটির ক্যামেরা সেগমেন্টও যথেষ্ট প্রশংসনীয়। এছাড়া কিছু দিন আগে লঞ্চ হওয়া Motorola Edge 60 Pro ফোনটিও একটি সুন্দর অপশন। এই ফোনে অসাধারণ ক্যামেরা এবং 6.7 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। একইসঙ্গে vivo T4 Ultra ফোনটি একটি উল্লেখযোগ্য অপশন। এই ফোনে MediaTek Dimensity 9300 Plus চিপ, 6.67 ইঞ্চির স্ক্রিন এবং দুর্দান্ত ক্যামেরা রয়েছে।
