Home খবর 12GB RAM, 50MP সেলফি ক্যামেরা এবং 6200mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল OPPO Reno14 Pro 5G স্মার্টফোন

12GB RAM, 50MP সেলফি ক্যামেরা এবং 6200mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল OPPO Reno14 Pro 5G স্মার্টফোন

আজ ওপ্পো ভারতীয় বাজারে তাদের ‘রেনো 14 সিরিজ’ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO Reno 14 এবং OPPO Reno 14 Pro স্মার্টফোনদুটি ভারতে পেশ করা হয়েছে। স্টাইলিশ ডিজাইন এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ OPPO Reno14 স্মার্টফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno14 Pro স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno14 Pro এর দাম

OPPO Reno14 Pro স্মার্টফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 49,999 টাকা এবং 512GB স্টোরেজ অপশনের দাম 54,999 টাকা রাখা হয়েছে। 8 জুলাই থেকে OPPO Reno14 Pro স্মার্টফোনটি Pearl White এবং Titanium Grey এর মতো কালার অপশনে সেল শুরু হবে। এই স্মার্টফোনটি অনলাইন শপিং সাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

OPPO Reno14 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

OPPO Reno 14 Pro স্মার্টফোনটি 2800 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5 কে ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এলটিপিএস ফ্লেক্সিবেল ওএলইডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1200nits পীক ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ওপো স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

OPPO Reno 14 Pro স্মার্টফোনটি Android 15 বেসড ColorOS 15.0.2 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.25GHz ক্লক স্পীডযুক্ত শক্তিশালী MediaTek Dimensity 8450 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য এতে Mali-G720 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ

OPPO Reno 14 Pro স্মার্টফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, এর ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় পারফরমেন্স পাওয়া যায়। বাজারে স্মার্টফোনটি 256GB এবং 512GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনে LPDDR5X RAM + UFS 3.1 Storage ফিচার সাপোর্ট করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 1/1.55″ 50MP প্রাইমারি লেন্স 50MP Ultra wide-angle সেন্সর এবং 50MP Telephoto সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 14 Pro 5G স্মার্টফোনটি 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,200এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে স্মার্টফোনটি 9 ঘন্টা, 29 মিনিটে PC Mark Benchmark বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। টেস্ট চলাকালীন 20% থেকে 100% চার্জ হতে 41 মিনিট সময় লেগেছে।

OPPO Reno14 Pro এর ফিচার