Home খবর জুলাই মাসে লঞ্চ হতে পারে OPPO Reno 14, প্রকাশ্যে এল ডিজাইন এবং AI ডিটেইলস

জুলাই মাসে লঞ্চ হতে পারে OPPO Reno 14, প্রকাশ্যে এল ডিজাইন এবং AI ডিটেইলস

আগামী জুলাই মাসে OPPO ভারতে তাদের Reno 14সিরিজ লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে কোম্পানির পক্ষ থেকে Find X8 সিরিজে এবং K13 ফোনগুলি লঞ্চ করা হয়েছে। এইসব ফোন সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এবার Google এর সঙ্গে হাত মিলিয়ে OPPO তাদের Reno 14 ফোনে নতুন AI ফিচার Gemini AI যোগ করার কথা ঘোষণা করেছে। অর্থাৎ এই ফোন আরও স্মার্ট এবং সহজভাবে ব্যাবহার করা জারে। SmartPrix এর একটি রিপোর্টে ভারতে Reno 14 সিরিজের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানানো হয়েছে। এই রিপোর্টে ফোনটির ভারতে আসন্ন পার্ল হোয়াইট কালার ভেরিয়েন্টের লাইভ ইমেজও শেয়ার করা হয়েছে।

ভারতে আসছে OPPO Reno 14 সিরিজ

টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন ভারতে 2025 সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে OPPO Reno 14 সিরিজ লঞ্চ হবে। এই সিরিজ ভারতে পার্ল হোয়াইট সহ দুটি কালার অপশনে লঞ্চ করা হবে। তবে চীনে ফোনটি আরও কয়েকটি কালারে পেশ করা হয়েছিল। যোগেশ ব্রারের শেয়ার করা ছবি থেকে জানা গেছে, ফোনে প্রিমিয়াম বিল্ড, মেটাল ফ্রেম এবং ব্যাক প্যানেলে 3D প্যাটার্ন থাকবে। এই ফোনটিতে ফ্ল্যাট 120Hz OLED ডিসপ্লে দেওয়া হবে, যা আগের রেনো 13 সিরিজের কার্ভড ডিসপ্লের চেয়ে আলাদা। আপকামিং ফোনটির রেয়ার প্যানেলে একটি স্কাল্প্টেড গ্লাস প্যানেল থাকবে। ফোনটির ক্যামেরা মডিউল R-শেপের লেআউটের হবে, এতে দুটি লেন্স ভার্টিকাল এবং তৃতীয় লেন্স ক্যাপসুল শেপের রিঙে অবস্থিত হবে।

জেমিনি AI ইন্টিগ্রেশন

গুগলের সঙ্গে হাত মিলিয়ে OPPO তাদের Reno 14 সিরিজে জেমিনি AI যোগ করেছে।

SmartPrix-এর শেয়ার করা Oppo Reno 14 Pro ফোনের লাইভ ইমেজ

OPPO Reno 14 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন