Home খবর 200MP ক্যামেরা এবং 50MP সেলফি সেন্সর সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল  OPPO Reno 15 Pro Max স্মার্টফোন 

200MP ক্যামেরা এবং 50MP সেলফি সেন্সর সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল  OPPO Reno 15 Pro Max স্মার্টফোন 

ইউজাররা অধীর আগ্রহে OPPO Reno 15 সিরিজের অপেক্ষা করছিল। আগেই ইন্টারন্যাশনাল বাজারে OPPO Reno 15 এবং 15 Pro স্মার্টফোনদুটি লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে আজ কোম্পানি তাদের আরও একটি নতুন OPPO Reno 15 Pro Max স্মার্টফোন লঞ্চ করেছে। এটি সিরিজের বড় এবং প্রিমিয়াম স্মার্টফোন এবং প্রথমে স্মার্টফোনটি তাইওয়ানের বাজারে সেল শুরু হবে। এই OPPO স্মার্টফোনটিতে 50MP selfie, 200MP camera, 6500mAh ব্যাটারি এবং Dimensity 8450 প্রসেসর  দেওয়া হয়েছে। 

প্রসেসিঙের জন্য OPPO Reno 15 Pro Max স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.1 গীগাহার্টস থেকে 3.3 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8450 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি OPPO Reno 15 এবং 15 Pro স্মার্টফোনদুটি চীনে একই প্রসেসর সহ পেশ করা হয়েছিল। 

সবচেয়ে বড় বিশেষত্ব OPPO Reno 15 Pro Max স্মার্টফোনের ক্যামেরা।  এই স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের  ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200 মেগাপিক্সেল সেন্সর এবং f/2.8 অ্যাপার্চারযুক্ত ও 3.5x জুম ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।

Reno 15 Pro Max স্মার্টফোনের ব্যাক ক্যামেরা মডিউলে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং 116° ফিল্ড অব ভিউ (FOV) সাপোর্টেড 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Reno 15 Pro Max 5G স্মার্টফোনটিতে 100° FOV এবং f/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। 

OPPO Reno 15 Pro Max স্মার্টফোনটিতে 2772 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই  ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1800 নিটস  ব্রাইটনেস এবং 450ppi আউটপুট পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 15 Pro Max 5G স্মার্টফোনটি 6,500mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি   Reno 15 Pro স্মার্টফোনটিতে 6,500mAh ব্যাটারি এবং Reno 15 মডেলে 6,200mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। একইসঙ্গে Reno 15 Pro Max স্মার্টফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W Flash Charge ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। 

গ্লোবাল বাজারে OPPO Reno 15 Pro Max স্মার্টফোনটি Android 16 বেস্ড ColorOS 16.0 সহ লঞ্চ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে Bluetooth 5.4, Wi-Fi 6 এবং NFC মতো ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে আরও ভালো ওয়াই-ফাই পারফরমেন্সের জন্য X1 চিপ রয়েছে। এই নতুন Oppo স্মার্টফোনটি LPDDR5X RAM, UFS 3.1 স্টোরেজ এবং USB OTG সহ পেশ করা হয়েছে। এছাড়া OPPO Reno 15 Pro Max স্মার্টফোনটিতে IP69 রেটিং দেওয়া হয়েছে। 

তাইওয়ানের বাজারে OPPO Reno 15 Pro Max স্মার্টফোনটি 12GB RAM ও 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির  দাম TWD 24,990 অর্থাৎ প্রায় 71 হাজার টাকা রাখা হয়েছে। আপাতত Reno 15 Pro Max স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। তাইওয়ানে এই নতুন Oppo 5G স্মার্টফোনটি Twilight Gold এবং Desert Brown কালার অপশনে সেল করা হবে।