Home খবর এই বছর ভারতে লঞ্চ হবে Reno 15 সিরিজ, Reno 15 Mini এবং 15 Pro সহ লঞ্চ হবে তিনটি স্মার্টফোন

এই বছর ভারতে লঞ্চ হবে Reno 15 সিরিজ, Reno 15 Mini এবং 15 Pro সহ লঞ্চ হবে তিনটি স্মার্টফোন

ওপ্পো তাদের মিড রেঞ্জ স্মার্টফোন ‘রেনো 15’ সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ক্রমাগত আপকামিং সিরিজের লিক প্রকাশ্যে আসছে। এবার আমরা এই সিরিজের ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। টিপস্টার সুধাংশু মাধ্যমে জানা গেছে এই বছর কোম্পানি Reno 15 সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ করবে। এই সিরিজ স্টাইলিশ লুক এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ‘রেনো 15’ সিরিজের মডেলের নাম এবং লঞ্চ টাইমলাইন ডিটেইলস সম্পর্কে।

ওপ্পো ‘রেনো 15’ সিরিজের আসন্ন স্মার্টফোন:

OPPO Reno 15

OPPO Reno 15 Pro

OPPO Reno 15 Mini

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি আপকামিং রেনো সিরিজের অধীনে 15, রেনো 15 প্রো এবং রেনো 15 মিনি স্মার্টফোন লঞ্চ করা হবে। নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রেনো 15 সিরিজের ভ্যানিলা মডেল এবং রেনো 15 প্রো মডেলটি সিরিজের সবচেয়ে দামি এবং হাইএন্ড স্মার্টফোন হবে।

রেনো 15 মিনি মডেলের মাধ্যমে এই প্রথম কোম্পানি তাদের কম্প্যাক্ট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Reno 15 Mini 5G স্মার্টফোনটিতে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। আমাদের ধারনা অনুযায়ী এতে AMOLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। বর্তমানে সিরিজের তিনটি স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে।

সোর্সের মাধ্যমে OPPO Reno 15 Series ভারতীয় লঞ্চ টাইমলাইন জানা গেছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই বছর ডিসেম্বর মাসের শেষের দিকে ভারতের বাজারে স্মার্টফোনগুলি পেশ করা হবে। অন্যদিকে 2026 সাল থেকে সিরিজের তিনটি মডেলের সেল শুরু হবে। সোর্সের বক্তব্য অনুযায়ী জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভারতে Reno 15, 15 Pro এবং  15 Mini স্মার্টফোনগুলির সেল শুরু হয়ে যাবে।

লিক স্পেসিফিকেশন 

সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Reno 15 এবং 15 Pro স্মার্টফোনটি মিডিয়াটেক Dimensity 8000 সিরিজের প্রসেসর সহ লঞ্চ করা হবে।  জানিয়ে রাখি Reno 14 স্মার্টফোনটিতে ডায়মেনসিটি 8350 প্রসেসর এবং  Reno 14 Pro ডায়মেনসিটি 8450 প্রসেসর দেওয়া হয়েছিল। এবার কোম্পানি তাদের নতুন Reno 15 সিরিজের আপগ্রেড প্রসেসর যোগ করতে পারে।

লিক অনুযায়ী OPPO Reno 15 Pro স্মার্টফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। অন্যদিকে Reno 15 স্মার্টফোনে রেয়ার ক্যামেরা মডিউলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।

লিক অনুযায়ী OPPO Reno 15 5G স্মার্টফোনটিতে 6.59 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে। এই স্ক্রিন রেজোলিউশন 1.5K এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 6,000mAh ব্যাটারি থাকতে পারে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আসন্ন OPPO Reno 15 সিরিজের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে নভেম্বরের শুরুতে এই সিরিজের টিজার দেখা জারি করা হতে পারে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে OPPO Find X9 এবং X9 Pro স্মার্টফোন দুটি ভারতে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনগুলি ফ্ল্যাগশিপ সেগমেন্টে পেশ করা হবে এবং OnePlus 15, iQOO 15 এবং realme GT 8 সিরিজ এই স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।