Home খবর শুরু হল OPPO Reno 15c ফোনের সেল, 30 হাজার টাকা দামে পাওয়া যাবে 7000mAh ব্যাটারি, 80W চার্জিং, অ্যাডভান্স ক্যামেরা এবং স্টাইলিশ ডিজাইন

শুরু হল OPPO Reno 15c ফোনের সেল, 30 হাজার টাকা দামে পাওয়া যাবে 7000mAh ব্যাটারি, 80W চার্জিং, অ্যাডভান্স ক্যামেরা এবং স্টাইলিশ ডিজাইন

গত মাসে OPPO তাদের ‘Reno 15’ সিরিজের সূচনা করে OPPO Reno 15, Reno 15 Pro এবং Reno 15 Pro Mini সহ Reno 15c 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। ইতিমধ্যে দেশের বাজারে সিরিজের বাকি তিনটি স্মার্টফোনের সেল শুরু হয়ে গেছে। এবার আজ থেকে সিরিজের Reno 15c 5G ফোনটির সেল শুরু হল। স্টাইলিশ লুক সহ এই মিড রেঞ্জ ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Reno 15c 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB Storage মডেলের দাম 34,999 টাকা রাখা হয়েছে এবং 12GB RAM + 256GB Storage মডেল 37,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি শপিং সাইট আমাজন, ফ্লিপকার্টের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে Afterglow Pink এবং Twilight Blue কালার অপশনে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে OPPO Reno 15c 5G ফোনটির দামে 10% ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 8GB RAM মডেলে 3,500 টাকা এবং 12GB RAM মডেলে 3,700 টাকা ছাড় পাওয়া যাবে। এই ফোনটির সঙ্গে বিনামূল্যে 180 দিনের জন্য Screen Damage Replacement দেওয়া হচ্ছে। এর সঙ্গে পাওয়া যাবে 3 মাসের Google One সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 3,500 টাকা পর্যন্ত বোনাস পাওয়া যাবে।

OPPO Reno 15C 5G ফোনটি Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

OPPO Reno 15C 5G ফোনে 6.57-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1400nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66+IP68+IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটির থিকনেস 8.14mm এবং ওজন 195 গ্ৰাম।

ফটোগ্রাফির জন্য OPPO Reno 15C 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে অরা লাইট সহ 50MP আলট্রা ক্লিয়ার প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা 100° FoV সাপোর্ট করে।

OPPO Reno 15C 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 10 মিনিট চার্জ করে 5.4 ঘন্টা পর্যন্ত YouTube স্ট্রিম করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Bluetooth 5.4 এবং Wi-Fi 6 সাপোর্ট দেওয়া হয়েছে।