Home খবর 7000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল OPPO Reno 15F 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

7000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল OPPO Reno 15F 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ভারতে শীঘ্রই OPPO Reno 15 সিরিজ পেশ করা হবে। ভারতের বাজারে এই সিরিজের অধীনে OPPO Reno 15, Reno 15 Pro এবং Reno 15 Pro Mini ফোনগুলি পেশ করা হবে। এই তিনটি ফোন ছাড়াও গ্লোবাল মার্কেটে কোম্পানির পক্ষ থেকে Reno 15 Pro Max ও Reno 15F নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এর মধ্যে Reno 15 Pro Max ফোনটির ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Reno 15F ফোনটি সম্পর্কে আলোচনা করা হল।

OPPO Reno 15F 5G ফোনে 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1400nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

OPPO Reno 15F ফোনটি Android 16 বেসড ColorOS 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট রয়েছে। এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 710 GPU দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য OPPO Reno 15F ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 112° FoV সহ 8MP -আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

OPPO Reno 15F ফোনটি কোম্পানির এই সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। গ্লোবাল মার্কেটে এই ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। জানিয়ে রাখি সিরিজের OPPO Reno 15 Pro ও Pro Max ফোনে 6,500mAh ব্যাটারি এবং OPPO 15 5G ফোনে 6,200mAh ব্যাটারি রয়েছে। নতুন Reno 15F ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার এবং ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

OPPO Reno 15F ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 5 ও Bluetooth 5.1 এর পাশাপাশি NFC রয়েছে। এই ফোনে 5 বছর আপডেট পাওয়া যাবে। আপাতত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম ঘোষণা করা হয়নি। শীঘ্রই এই বিষয়ে জানানো হবে বলে আশা করা হচ্ছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Afterglow Pink, Twilight Blue এবং Aurora Blue কালার অপশনে সেল করা হবে।