শীঘ্রই OPPO তাদের OPPO Reno 16 সিরিজ লঞ্চ করতে পারে। প্রথমে এই সিরিজ চীনের বাজারে এবং পরবর্তী সময়ে অন্যান্য বাজারে লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে এই সিরিজ সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। এই লিকের মাধ্যমে Reno 16 সিরিজের আপকামিং ফোনের নাম, স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ওপ্পো ফোনের ইন্ডিয়া লঞ্চ টাইমলাইন শেয়ার করা হয়েছে। টিপস্টার OPPO Reno 16 সিরিজের তথ্য জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno 16 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী এই মাসে অর্থাৎ মে মাসের দিকে OPPO Reno 16 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে প্রথমে OPPO Reno 16 এবং Reno 16 Pro ফোনদুটি পেশ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই মাসে কোম্পানি তাদের OPPO Reno 16 এবং Reno 16 Pro ফোনদুটি লঞ্চ করতে চলেছে। এরপর OPPO Reno 16C এবং OPPO Reno 16 Pro Mini ফোনদুটি পেশ করা হবে।
লিক অনুযায়ী এই বছরের তৃতীয় কোয়ার্টারে Reno 16 series ভারতের বাজারে পেশ করা হবে। জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের শুরুর সপ্তাহে ভারতে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী সিরিজের Reno 16, Reno 16 Pro, Reno 16 Pro Mini এবং Reno 16C ফোনগুলি ভারতে সেল করা হবে। টিপস্টার Reno 16 এবং Reno 16 Pro ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছে।
লিক তথ্য অনুযায়ী এই ফোনটি MediaTek Dimensity 8500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর, যা 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এছাড়া OPPO Reno 16 ফোনটি 12GB RAM সহ 512GB স্টোরেজ অপশনে বাজারে পেশ করা পারে।
ফটোগ্রাফির জন্য OPPO Reno 16 ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 16 ফোনে 6500এমএএইচ বড় ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনে ফ্ল্যাট ওএলইডি প্যানেল দিয়ে তৈরি 6.3 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হতে পারে।Reno 16 ফোনে মেটাল ফ্রেম থাকতে পারে এবং এতে IP69 রেটিং সাপোর্ট করতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Reno 16 Pro ফোনে MediaTek Dimensity 9500s প্রসেসর দেওয়া হতে পারে। এই 3 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.4GHz থেকে 3.73GHz ক্লক স্পীডে কাজ সক্ষম। পাওয়ার ব্যাকআপের জন্য Reno 16 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
OPPO Reno 16 Pro ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এতে 50 মেগাপিক্সেল periscope telephoto এবং 50 মেগাপিক্সেল Ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। এই ফোনটি 50MP Selfie ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী OPPO Reno 16 Pro ফোনের 6.78-ইঞ্চির 1.5K LTPO OLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
