সম্প্রতি 25 মে Oppo তাদের নতুন Reno 16 সিরিজ চীনের বাজারে লঞ্চ করেছে। ইতিমধ্যে একাধিক ইন্টারনাল সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Oppo Reno 16 ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ভারত সহ একাধিক গ্লোবাল বাজারে ফোনটি পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Reno 16 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Oppo Reno 16 ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট BIS (Bureau of Indian Standards) ওয়েবসাইটে CPH2865 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। গত 15 মে ফোনটি এই সার্টিফিকেশন সাইটে লিস্টিং হয়েছিল বলে জানা গেছে। তাই শীঘ্রই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Reno 16 সিরিজের ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি।
TUV SUD ডেটাবেসেও ফোনটি একই মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। লিস্টিং অনুযায়ী Oppo Reno 16 ফোনে 80W ওয়্যারর্ড ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে। অন্যদিকে UAE এর TDRA সার্টিফিকেশন ওয়েবসাইটে প্যাক স্মার্টফোন দেখা গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী ইকুইপমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ER59775/26 লেখা রয়েছে। তবে ক্রমাগত সার্টিফিকেশন লিস্টিঙের জন্য মনে করা হচ্ছে শীঘ্রই Oppo চীনের বাইরে তাদের সিরিজ লঞ্চ করতে পারে।
Oppo Reno 16 ফোনটি Galaxy Purple, Heartbeat এবং Moonlight Is Dark কালার অপশনে সেল করা হবে। এই ফোনটি 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 256GB, 16GB + 512GB এবং 16GB + 1TB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।
Oppo Reno 16 ফোনটি 6.32-ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে MediaTek Dimensity 8550 SUPER প্রসেসর দেওয়া হয়েছে। Oppo Reno 16 ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লি এবং সার্টিফিকেশন লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই Oppo Reno 16 সিরিজ ভারত এবং UAE এর গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি, আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
