Oppo এর পক্ষ থেকে আপকামিং Oppo Reno 16 series এর লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী 25 মে চীনের বাজারে ফোনটি পেশ করা হবে। চীনের সময় অনুযায়ী সন্ধ্যা 6টা সময়ে এই লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে। এই সিরিজের অধীনে Oppo Reno 16 এবং Oppo Reno 16 Pro ফোনগুলি পেশ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই ফোনদুটির ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Reno 16 এবং Oppo Reno 16 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Oppo Reno 16 ফোনটি Fairy Purple, Lucky Clover, Black Horse এবং Heartbeat Star shades কালার অপশনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Reno 16 Pro ফোনটি Dream Blue, Black Horse এবং Heartbeat Star কালার অপশনে পেশ করা হতে পারে। উভয় ফোনটিতে প্রিমিয়াম এবং স্লিম ডিজাইন পাওয়া যাবে।
রিপোর্ট অনুযায়ী “Oppo Bubble” নামের একটি নতুন accessory ও দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে স্মার্ট ইলেক্ট্রনিক ডিসপ্লে থাকতে পারে। এতে custom wallpapers ও remote photography controls মতো ফিচার সাপোর্ট করবে। আপাতত কোম্পানির পক্ষ থেকে এই accessory সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Oppo এর Reno 16 series ফোনে ডুয়েল-সাইজ ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এই স্ট্যান্ডার্ড Oppo Reno 16 ফোনে 6.32-ইঞ্চির 1.5K OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। অন্যদিকে Reno 16 Pro ফোনে 6.78-ইঞ্চির বড় 1.5K OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে যোগ করা হতে পারে, এতে LTPO অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওউয়া তথ্য অনুযায়ী উভয় ফোনে মেটাল মিডিল ফ্রেম ব্যাবহার করা হতে পারে। ফলে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য Oppo Reno 16 Pro ফোনে MediaTek Dimensity 9500s প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে স্ট্যান্ডার্ড Reno 16 মডেলে Dimensity 8550 প্রসেসর দেওয়া হতে পারে। দুটি প্রসেসরে অসাধারণ গেমিং, AI ফিচার এবং পারফরমেন্স উপভোগ করা যাবে।
ফটোগ্রাফির দিক দিয়ে Oppo Reno 16 series প্রিমিয়াম হয়ে উঠতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী উভয় ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 200-মেগাপিক্সেল Samsung HP5 প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিপঘত ক্যামেরা দেওয়া হতে পারে। Periscope lens এর মজবুত zoom photography এবং portrait shots এর যবন উল্লেখযোগ্য।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Oppo Reno 16 ফোনে 6,700mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং Reno 16 Pro ফোনে 7,000mAh battery থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় মডেলেই 80W wired ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। একইসঙ্গে Oppo Reno 16 Pro ফোনে 50W wireless charging ফিচার যোগ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে Reno 16 Pro তাদের সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি সম্পন্ন স্মার্টফোন হতে পারে।
জানিয়ে রাখি Oppo Reno 16 series চীনের বাজারে লঞ্চের পর, আগামী জুন বা জুলাই মাসের দিকে গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে আসন্ন সিরিজের টিজার জারি করা হতে পারে।
