Oppo এর পক্ষ থেকে শীঘ্রই তাদের নতুন Oppo Reno 16 সিরিজ চীনের বাজারে লঞ্চ করবে বলে জানানো হয়েছে। এবার এই সিরিজের বেশ কিছু মডেল আলাদা-আলাদা সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। তাই জুন বা জুলাই মাসের দিকে ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Xpertpick এর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আরও একটি সার্টিফিকেশন সাইটে Oppo Reno 16F 5G ফোনটি দেখা গেছে। তাই খুব তাড়াতাড়ি Oppo Reno 16 সিরিজ লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে।
লিক অনুযায়ী GCF ডেটাবেসে Oppo এর আপকামিং ফোনটি CPH2859 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই সার্টিফিকেশন গ্লোবাল নেটওয়ার্ক কম্প্যাটিবিলিটি টেস্টিঙের সঙ্গে জড়িত, যা দেখে মনে করা হচ্ছে শীঘ্রই এই ফোনটি লঞ্চ করা হবে।
আগেই থাইল্যান্ডের NBTC এবং UAE এর TDRA সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি Oppo Reno 16F 5G নামে দেখা গেছে। এছাড়া TUV সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে আসন্ন ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে জানা গিয়েছিল। অন্যদিকে NBD ডেটাবেস লিস্টিং অনুযায়ী ফোনটি 12GB RAM এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
Oppo Reno 16F 5G ফোনটি ছাড়াও সম্প্রতি GCF এবং সিঙ্গাপুরের IMDA ওয়েবসাইটে আরও একটি স্মার্টফোন CPH2865 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী ফোনে 6.587-ইঞ্চির ডিসপ্লে, 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা স্ক্রিন সাইজ দেখে মনে করা হচ্ছে এটি সিরিজের স্ট্যান্ডার্ড Oppo Reno 16 মডেল হতে পারে।
Oppo Reno 16 Pro ফোনটিও একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এই ফোনটি CPH2863 মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছে। NBTC এবং TDRA ডেটাবেসে এই ফোনটি লিস্টেড হয়েছিল। NBD লিস্টিং অনুযায়ী Reno 16 Pro ফোনটি 12GB RAM এবং 512GB স্টোরেজ কম্বিনেশনে লঞ্চ করা হতে পারে।
লিক এবং রিপোর্ট অনুযায়ী Oppo এই মাসে চীনের বাজারে তাদের Reno 16 সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ করতে পারে। এই সিরিজে Reno 16c, Reno 16 এবং Reno 16 Pro ফোনগুলি পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে Reno 16c ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে স্ট্যান্ডার্ড Reno 16 ফোনে 6.3-ইঞ্চির ডিসপ্লে এবং MediaTek Dimensity 8500 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Reno 16 Pro ফোনে 6.78-ইঞ্চির ডিসপ্লে এবং Dimensity 9500s প্রসেসর দেওয়া হতে পারে।
Reno 16 সিরিজ Vivo , realme এবং Motorola এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। শীঘ্রই চীনের বাজারে ফোনটি পেশ করা হতে পারে। তবে আপাতত ভারতীয় ইউজারদের এখনও কয়েক অপেক্ষা করতে হবে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
