Home খবর শীঘ্রই লঞ্চ হতে পারে Oppo Reno 16 সিরিজ, লিক হল কালার অপশন এবং ফিচার ডিটেইলস

শীঘ্রই লঞ্চ হতে পারে Oppo Reno 16 সিরিজ, লিক হল কালার অপশন এবং ফিচার ডিটেইলস

এই মাসের শেসের দিকে Oppo চীনের বাজারে তাদের নতুন Reno 16 সিরিজ লঞ্চ করতে চলেছে। আগেই কোম্পানির পক্ষ থেকে Reno 16 এবং Reno 16 Pro ফোনের লঞ্চ টিজ করা হয়েছে। তবে নতুন রিপোর্টের মাধ্যমে ফোনের কালার অপশন, ফিচার এবং নতুন ট্যাবলেটের তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Reno 16 এবং Reno 16 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী স্ট্যান্ডার্ড Oppo Reno 16 ফোনটি Fairy Purple, Lucky Clover, Black Horse এবং Heartbeat Star কালার অপশনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Oppo Reno 16 Pro ফোনটি Dream Blue, Black Horse এবং Heartbeat Star কালার অপশনে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনের স্মার্ট সেকেন্ডারি ডিসপ্লে ফিচার “Oppo Bubble” নামে লঞ্চ করা হতে পারে।

লিক অনুযায়ী Oppo Reno 16 Pro ফোনটি প্রায় 4,000 Yuan অর্থাৎ 56,308 টাকার কাছাকাছি দামের সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। এছাড়া প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী কোম্পানির Reno 16 সিরিজের সঙ্গে “Plus Key” ফিচার দেওয়া হতে পারে। এটি প্রথম টিপস্টার Debayan Roy তাঁর এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করেছে।

Debayan Roy এর শেয়ার করা ছবির মাধ্যমে Oppo Reno 16 Pro এবং Oppo Reno 16 Pro Mini ফোনের ডিজাইন দেখা গিয়েছিল। আপকামিং ফোনের ক্যামেরা মডিউল অনেকটাই OnePlus 15R ফোনের মতো দেখতে লাগছে বলে জানা গিয়েছিল। তাই এবার Oppo এর ডিজাইন ল্যাগুয়েজের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে।


লিক অনুযায়ী Oppo Reno 16 সিরিজের পাশাপাশি একটি নতুন ট্যাবলেট লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত আসন্ন ট্যাবলেটের অফিসিয়াল নাম সম্পর্কে জানা যায়নি, তবে রিপোর্টের মাধ্যমে ট্যাবলেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানানো হয়েছে। এই ট্যাবলেটে 12.1 ইঞ্চির LCD ডিসপ্লে থাকতে পারে। এতে 3K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

প্রসেসিঙের জন্য ট্যাবলেটে MediaTek Dimensity 9500s প্রসেসর দেওয়া হতে পারে। এই ট্যাবলেটটি 16GB RAM এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে বড় 10,420mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ট্যাবলেট মাত্র 5.99mm স্লিম এবং 577 গ্রাম হবে বলে জানানো হয়েছে। এই ট্যাবলেটটি Galaxy Silver, Starlight Blue এবং Deep Space Grey কালার অপশনে লঞ্চ করাহতে পারে।

Oppo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সমস্ত ফোন ও ট্যাবলেটের লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। তবে ক্রমাগত প্রকাশ্যে আসা লিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি Reno 16 সিরিজের লঞ্চ ডেট জানানো হবে।

আপকামিং Oppo Reno 16 সিরিজটি vivo, Xiaomi এবং Honor এর মতো ব্র্যান্ডের প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। ভবিষ্যতে Oppo Reno 16 সিরিজের সম্পর্কে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।