Home খবর OPPO লঞ্চ করল কম দামের 5G স্মার্টফোন Reno 5 Lite, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

OPPO লঞ্চ করল কম দামের 5G স্মার্টফোন Reno 5 Lite, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

বর্তমানে স্মার্টফোন কোম্পানি ওপ্পোর ‘রেনো 5’ স্মার্টফোন সিরিজ অন‍্যতম হিট সিরিজগুলির মধ্যে একটি। বিভিন্ন মার্কেটে এই সিরিজের আকর্ষণীয় লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত OPPO Reno 5F, OPPO Reno 5, OPPO Reno 5 Pro এবং OPPO Reno 5 Pro+ স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানি আজ আবার গ্লোবাল মার্কেটে এই সিরিজের পরিধি বৃদ্ধি করেছে। ওপ্পোর পক্ষ থেকে 8 জিবি র‍্যাম, 5জি কানেক্টিভিটি, কোয়াড ক‍্যামেরা ও বড় ডিসপ্লেযুক্ত OPPO Reno 5 Lite লঞ্চ করা হয়েছে।

OPPO Reno 5 Lite

কোম্পানি তাদের OPPO Reno 5 Lite ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে পেশ করেছে। ডিসপ্লের তিন দিক বেজল লেস ও নিচের দিকে অল্প চিন পার্ট রয়েছে। ডিসপ্লেতে ওপরের ডানদিকের কোণায় সেলফি ক‍্যামেরাযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। OPPO Reno 5 Lite ফোনটিতে 60 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড এবং 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OPPO Reno 5 Lite এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের মোনো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

OPPO Reno 5 Lite ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কালার ওএস 11 এ কাজ করে। এছাড়া প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিও পি95 চিপসেট দেওয়া হয়েছে। গ্লোবাল মার্কেটে ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ পেশ করা হয়েছে। এই ফোনে LPDDR4X RAM ব‍্যবহার করা হয়েছে এবং এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

OPPO Reno 5 Lite একটি ডুয়েল সিম স্মার্টফোন এবং এতে ডুয়েল মোড 5জির সঙ্গে 4জি ভোএলটিই সাপোর্ট করে। 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 30W VOOC ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,310 এম‌এএইচের ব‍্যাটারী রয়েছে। ফোনটির আন্তর্জাতিক দাম প্রায় 25,000 টাকার কাছাকাছি। ভারতে ফোনটি কবে লঞ্চ করা হবে সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন