OPPO কোম্পানি নিজের ‘রেনো 7 সিরিজের’ সাথে প্রস্তুত, এবং আগামী দিনে কোম্পানি এই সিরিজের অফিসিয়াল ঘোষণা করে নিজের এই নতুন ফোনটিকে টেক মঞ্চে পেশ করবে। কোম্পানি এখনো এই সিরিজের মোবাইল গুলির মডেল এবং তাদের স্পেসিফিকেশন্স ও লঞ্চ ডেট সম্পর্কে কিছুই বলেনি কিন্তু আশা করা হচ্ছে যে এই সিরিজে OPPO Reno 7, OPPO Reno 7 Pro এবং OPPO Reno 7 SE স্মার্টফোন আসতে চলেছে। আবার এখন একটি নতুন লিকে বাজারে আসার আগেই এই Keno 7 series স্মার্টফোনের দাম সম্পর্কে জানা গেছে।
OPPO Reno 7 series Price
OPPO Reno 7 স্মার্টফোন সম্পর্কে লিকে বলা হচ্ছে যে এই মোবাইল ফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যাম মেমোরির সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে যার দাম RMB 3,499 অর্থাৎ প্রায় 41,000 টাকা। এই ভাবেই ওপ্পো রেনো 7 এর দ্বিতীয় ভেরিয়েন্ট 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের সাথে মার্কেটে পদার্পণ করতে পারে যার দাম RMB 3,999 অর্থাৎ প্রায় 46,800 টাকা।
OPPO Reno 7 Pro এর সম্পর্কে বলা হয়েছে যে এই ওপ্পো মোবাইলটি তিনটি ভেরিয়েন্টে মার্কেটে এন্ট্রি করবে। ফোনের বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যাম সহ 256 জিবির ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে যার দাম RMB 4,299 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 50,300 টাকা হতে পারে। লিক অনুযায়ী ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টটি 12 জিবি র্যাম মেমোরির সাথে বাজারে আসবে। এর মধ্যে 256 জিবি স্টোরেজের দাম RMB 4,799 (প্রায় 56,200 টাকা) এবং 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 5,299 (প্রায় 62,000 টাকা)।
OPPO Reno 7 SE এটি সিরিজের সবচেয়ে ছোট ফোন এমনই বলা হয়েছে লিকে। এই মোবাইল ফোনটিও দুটি ভেরিয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারে। লিক অনুযায়ী রেনো 7এসই এর বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যাম মেমোরি সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে আর এই ভেরিয়েন্টের দাম RMB 2,699 অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী 31,600 টাকা প্রায়। ফোনটির বড়ো ভেরিয়েন্টটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ সহ আসবে আর এর দাম RMB 2,999 অর্থাৎ 35,000 টাকা প্রায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
