OPPO তাদের Reno সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনের সম্পর্কে চীনে একটি টিজার প্রকাশ করা হয়েছিল। এবার শীঘ্রই আপকামিং OPPO Reno16 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। কারণ XpertPick Thailand এর NBTC সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি স্পট করেছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno16 Pro 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
NBTC লিস্টিঙের মাধ্যমে ফোনটি “CPH2863” মডেল নাম্বার সহ দেখা গেছে। একইসঙ্গে আপকামিং ফোনের মার্কেটিং নাম OPPO Reno16 Pro 5G হবে বলে কনফার্ম জানা গেছে। এই সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে এই ফোনে GSM, WCDMA, LTE এবং 5G (NR) নেটওয়ার্ক সাপোর্ট করবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে।
NBTC সাইটের লিস্টেড হওয়ার আগেই আসন্ন ফোনের লিক প্রকাশ্যে এসেছিল। টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী আপকামিং OPPO Reno16 Pro 5G ফোনে 6.78 ইঞ্চির LTPO ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি 1.5K রেজোলিউশন এবং স্লিম, ইউনিফার্ম বেজল সহ পেশ করা হতে পারে। এই ফোনে ডিজাইন এবং ভিজুয়াল এক্সপিরিয়েন্সের দিক দিয়ে বড় আপগ্রেড দেওয়া হতে পারে।
প্রসেসিঙের জন্য OPPO Reno16 Pro 5G ফোনে MediaTek এর আপকামিং Dimensity 9500s প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে, এর ফলে ফ্ল্যাগশিপ-লেভেল পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটি 16GB RAM এবং 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। এই RAM ভেরিয়েন্টে 12GB + 256GB, 12GB + 512GB এবং 16GB + 512GB স্টোরেজ সাপোর্ট করবে।
OPPO Reno16 Pro 5G ফোনের ক্যামেরা সেগমেন্টেও বড় আপগ্রেড দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা এবং পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এই সেটআপ ফোনটিকে ফটোগ্রাফি এবং জুমের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য করে তুলবে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno16 Pro 5G ফোনে 7000mAh বা এর চেয়ে বড় ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ এবং ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়া ফোনে মেটাল ফ্রেম ডিজাইন দেওয়া হতে পারে, ফলে প্রিমিয়াম লুক এবং অসাধারণ বিল্ড কোয়ালিটি পাওয়া যায়।
আপকামিং OPPO Reno16 Pro 5G ফোনটি ব্ল্যাক, গ্রিন, পার্পল এবং হোয়াইট কালার অপশনে লঞ্চ করা হতে পারে। চীনের বাজারে ফোনটি CNY 4,000 (প্রায় 55,000 টাকা) থেকে CNY 5,000 (প্রায় 70,000 টাকা) দামে সেল করা হতে পারে।
OPPO Reno16 Pro 5G ফোনটি প্রিমিয়াম মিড সেগমেন্টে ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Xiaomi, vivo এবং HONOR ব্র্যান্ডের ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
