Home খবর লিক হল OPPO Reno17 সিরিজের স্পেসিফিকেশন, থাকবে 200MP ক্যামেরা সহ বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার

লিক হল OPPO Reno17 সিরিজের স্পেসিফিকেশন, থাকবে 200MP ক্যামেরা সহ বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার

চীনের বাজারে OPPO তাদের নতুন OPPO Reno17 স্মার্টফোন সিরিজ লঞ্চ করবে বলে নিশ্চিত জানিয়েছে। ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। অন্যদিকে লঞ্চের আগেই কোম্পানি Reno17 সিরিজের ক্যামেরা ফিচার টিজ করেছে। এই প্রথম ফোনটিতে ফুল-ফোকাল লেন্থ 4K আল্ট্রা-ক্লিয়ার লং Live Photo ফিচার দেওয়া হবে। এই ফিচারের সাহায্যে 6 সেকেন্ড পর্যন্ত ফটো ক্যাপচার করা যাবে। এবার লিকের মাধ্যমে আপকামিং OPPO Reno17 Pro ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno17 সিরিজের ফিচার ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno17 সিরিজের Live Photo ফিচার

OPPO এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে Reno17 সিরিজের ফুল-ফোকাল লেন্থে 4K আল্ট্রা-ক্লিয়ার লং Live Photo ফিচার পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে এই ফিচার আগের জেনারেশনের Live Photo ক্যাপচার টাইম 3 সেকেন্ড থেকে বাড়িয়ে 6 সেকেন্ড করে দেবে। অর্থাৎ ইউজাররা কোনো মুহূর্ত আগের চেয়ে বেশি সময় পর্যন্ত ক্যামেরাবন্দী করে রাখতে পারবেন।

OPPO Reno17 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক অনুযায়ী OPPO Reno17 Pro ফোনটিতে 6.32 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। যেসব ইউজাররা ছোট স্ক্রিনে ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স উপভোগ করতে চান তাদের এই কম্প্যাক্ট সাইজের ফোনটি বেশ পছন্দ হবে।

ফোনটিতে MediaTek Dimensity 8550 Super চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে স্ট্যান্ডার্ড OPPO Reno17 ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য Reno17 Pro ফোনে 200MP বড় সেন্সর সহ প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।
এতে গিম্বেল-স্টাইল স্টেবলাইজেশন দেওয়া হবে। এই ফোনটিতে 50MP আল্ট্রা ওয়াইড এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী OPPO Reno17 Pro ফোনটিতে প্রায় 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে প্রায় 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে। ফোনটিতে মেটাল ফ্রেম এবং হাই IP রেটিং দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি।

ভারতে কবে লঞ্চ হতে পারে OPPO Reno17 সিরিজ?

আপাতত OPPO এর পক্ষ থেকে Reno17 সিরিজ চীনের বাজারে লঞ্চ সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করা হয়নি। কোম্পানির আপকামিং সিরিজের ভারতীয় লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। রিপোর্ট অনুযায়ী ভারতে Reno17 এবং Reno17c ফোনের মতো নন প্রো মডেল লঞ্চ করা হতে পারে। তবে ভারতের বাজারে Reno17 Pro ফোনটির লঞ্চের সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করা হচ্ছে।