Realme তাদের ‘সি’ সিরিজের অধীনে UNISOC T612 প্রসেসর এবং Dynamic RAM এর ক্ষমতাসম্পন্ন লো বাজেট Realme C63 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনে 4GB Physical RAM এর পাশাপাশি 4GB Virtual RAM রয়েছে, যার ফলে এতে মোট 8GB RAM (4+4) এর পারফরমেন্স পাওয়া যায়। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে দারুণ অফার দেওয়া হচ্ছে। এই অফারে 8GB RAM এর ক্ষমতাসম্পন্ন এই ফোনটি মাত্র 7,999 টাকা দামে সেল করা হচ্ছে।
Realme C63 ফোনের অফার
- ভারতে Realme C63 ফোনটি 4GB + 64GB এবং 4GB + 128GB ভেরিয়েন্টে সেল করা হয়। এই দুটি মডেলের দাম যথাক্রমে 8,499 টাকা এবং 8,999 টাকা।
- কোম্পানির পক্ষ থেকে এই ফোনে স্পেশাল অফার জারি করা হয়েছে। অফার অনুযায়ী Realme C63 ফোনের দামে 500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
- 500 টাকা ডিসকাউন্ট সহ ফোনটির 64GB মডেল 7,999 টাকা এবং 128GB মডেল 8,499 টাকার বিনিময়ে কেনা যাবে।
- কোম্পানির এই অফার বিশেষভাবে অফলাইন মার্কেটের জন্য পেশ করা হয়েছে। ফলে এই অফার উপভোগের জন্য রিটেইল স্টোর থেকে ফোনটি কিনতে হবে।
- গতকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে এই অফার শুরু হয়েছে এবং চলবে আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত।
- মাত্র এই চারদিন Realme C63 4G ফোনটি 500 টাকা সস্তায় কেনা যাবে।
- এই ফোনটি Leather Blue এবং Jade Green কালার অপশনে সেল করা হয়।
Realme C63 ফোনের স্পেসিফিকেশন
- 6.75″ HD+ 90Hz Screen
- UNISOC T612 CPU
- 8MP Front Camera
- 50MP Dual Rear Camera
- 45W Fast Charging
- 5,000mAh Battery
ডিসপ্লে: কোম্পানির বক্তব্য অনুযায়ী তাদের এই সিরজিরে Realme C63 5G স্মার্টফোনটি প্রথম 120Hz আই কমফোর্ট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 6.67-ইঞ্চির HD+ স্ক্রিন সহ চারটি ডায়নেমিক 50Hz, 60Hz, 90Hz এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনটিতে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। অর্থাৎ ইউজাররা খুব সহজে যেকোনো অপশন এবং 5G এক্সপিরিয়েন্স
করতে পারবে।
স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে Realme C63 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM +128GB স্টোরেজ রয়েছে। এছাড়া ফোনটিতে 8GB ডায়নেমিক RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: Realme C63 5G স্মার্টফোনটিতে f/1.85 অ্যাপারচারযুক্ত 76° ফিল্ড অফ ভিউ এবং 5P লেন্স সহ 32MP AI প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে ফিচারের কম্বিনেশনের মাধ্যমে অসাধারণ লাইট ইনটেক সহ শার্প ও ডিটেইলড ইমেজ ক্যাপচার করা যায়। স্মার্টফোনটিতে ফটো, ভিডিও, নাইট, স্ট্রিট, প্রো, প্যানো, পোর্ট্রেট, টাইম-ল্যাপ্স, স্লো-মো, টেক্সট স্ক্যানার, টিল্ট-শিফট এবং মুভি-ডুয়েল ভিডিওর মতো বিভিন্ন ফিচার মোড দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটিতে 8MP সেলফি ক্যামেরা সহ AI বিউটি ফিচার যোগ করা হয়েছে।
ব্যাটারি: Realme C63 5G স্মার্টফোনটিতে 10W কুইক রিভার্স চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে । কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 40.1 ঘণ্টা পর্যন্ত কল, 17.3 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, 90.1 ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক, 25.4 ঘণ্টা পর্যন্ত WhatsApp ব্যবহার এবং 29 দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
অন্যান্য: Realme C63 5G ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং, 3.5mm হেডফোন জ্যাক, Bluetooth 5.3, Wi-Fi, ডুয়েল সিম 5G, 4G, অসাধারণ কানেক্টিভিটি জন্য 9 5G ব্যান্ড, সিরিকিউরিটি জন্য মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মতো বিভিন্ন ফাচার যোগ করা হয়েছে।
ওএস: Realme C63 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং realme UI 5.0 সহ কাজ করে।
