মোবাইল ব্র্যান্ড POCO আগামী কিছু দিনের মধ্যেই POCO F6 সিরিজ পেশ করতে পারে। এই সিরিজে POCO F6 এবং POCO F6 Pro নামে দুটি মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজ আগের তুলনায় বেশ কিছু অ্যাডভান্স আপগ্রেড সহ লঞ্চ করা হবে। এবার এই দুটি ফোনের মধ্যে ভ্যানিলা মডেল POCO F6 ফোনটি আইএমইআই সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ফলে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।
POCO F6 এর IMEI লিস্টিং
- জিএসএমচাইনা ওয়েবসাইট POCO F6 ফোনের ইএমআইই লিস্টিং সম্পর্কে বিস্তারিত শেয়ার করেছে।
- নতুন POCO F6 ফোনটি 24069PC21I এবং 24069PC21G মডেল নাম্বার সহ IMEI ডেটাবেসে দেখা গেছে। এই নাম্বারদুটি ভারতীয় এবং গ্লোবাল মডেলের জন্য প্রযোজ্য।
- ইএমআইই ডেটাবেসে রেডমি নোট 13 টার্বো ফোনটি 24069RA21C মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
- জানিয়ে রাখি POCO F6 এবং রেডমি নোট 13 টার্বো ফোনের মডেল নাম্বার অনেকটা একই রকম। ফলে এই ফোনদুটির স্পেসিফিকেশন একই হবে বলে মনে করা হচ্ছে।
- POCO F6 ফোনে কোয়ালকম SM8635 SoC থাকবে বলে রিপোর্টে বলা হয়েছে, তবে কোয়ালকম এখনও পর্যন্ত এই প্রসেসর সম্পর্কে ঘোষণা করেনি। এটি Snapdragon 8s Gen 3 চিপসেট হবে বলে আশা করা হচ্ছে।
POCO F6 এর লঞ্চ টাইমলাইন (লিক)
ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত POCO F6 সিরিজ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে লিকে বলা হয়েছে Redmi Note 13 Turbo ফোনটি এই মার্চ মাসেই এবং POCO F6 ফোনটি আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে পেশ করা হতে পারে। এখন কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।
POCO F5 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: POCO F5 ফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে যোগ করা হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে।
- প্রসেসর: POCO F5 ফোনটিতে 2.91GHz হাই ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
- স্টোরেজ: এই ডিভাইসে 8GB র্যাম + 256GB এবং 12GB র্যাম + 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
- ক্যামেরা: POCO F5 ফোনে কোম্পানি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করেছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 64 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: POCO F5 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।
