Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল POCO F7 Pro এবং F7 Ultra স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

লঞ্চের আগেই প্রকাশ্যে এল POCO F7 Pro এবং F7 Ultra স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী 27 মার্চ POCO F7 Pro এবং F7 Ultra ফোনটি লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। F7 Ultra ভেরিয়েন্টটি F সিরিজের নতুন এডিশন হতে চলেছে। এই ফোনটি Redmi K80 সিরিজের গ্লোবাল ভেরিয়েন্ট হতে পারে বলে শোনা যাচ্ছে। এটি আগেই চীনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানোর আগেই, আমরা টিপস্টার Sudhanshu Ambhore এর মাধ্যমে POCO F7 এবং F7 Ultra ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে পেরেছি।

POCO F7 Pro এবং F7 Ultra এর স্পেসিফিকেশন (লিক)

POCO F7 Pro

POCO F7 Ultra

POCO F7 Pro এবং POCO F7 Ultra ফোনের রেন্ডার লিক হয়েছে। তবে আমরা এই ফোনের অন্যান্য রেন্ডারের মাধ্যমে প্রকাশ্যে আসা ডিটেইলস নীচে আলোচনা করেছি।

POCO F7 Pro এবং F7 Ultra এর ডিজাইন ও কালার

POCO F7 Pro

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা আমাজন লিস্টিং অনুযায়ী POCO F7 Pro ফোনের দাম EUR 599 অর্থাৎ প্রায় Rs 56,600 টাকা হবে, তবে POCO F7 Ultra ফোনের দাম EUR 749 অর্থাৎ প্রায় Rs 70,800 টাকা হতে পারে। আগের POCO F6 Pro মডেলের দাম EUR 499 অর্থাৎ প্রায় Rs 47,200 টাকা রাখা হয়েছিল।

প্রথমে জানা গিয়েছিল আপকামিং POCO F7 Pro এবং POCO F7 Ultra ভারতে লঞ্চ নাও হতে পারে। সম্প্রতি পোকো ইন্ডিয়ার হেড হিমাংশু টন্ডন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে ইউজারদের কাছে জানতে চেয়েছেন, কোম্পানির কি ভারতে এর মধ্যে কোনো একটি ফোন লঞ্চ করা উচিৎ?

মনে করিয়েদিই শুধুমাত্র ভ্যানিলা মডেল POCO F6 ফোনটি 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।