Home খবর FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেল POCO F7 Ultra স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেল POCO F7 Ultra স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

POCO তাদের F সিরিজের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। এই সিরিজের অধীনে POCO F7 ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। বেশ কিছু দিন আগে BIS সাইটে আকামিং ফোনটি লিস্টেড হয়েছিল। তাই শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে সিঙ্গাপুরের IMDA প্ল্যাটফর্মে আল্ট্রা মডেলটি দেখা হয়েছিল। এবার এফসিসি সার্টিফিকেশন সাইটে POCO F7 Ultra ফোনটি লিস্টেড হয়েছে। এর মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের ডিটেইলস সম্পর্কে।

POCO F7 Ultra এর এফসিসি লিস্টিং

রিপোর্টের বক্তব্য অনুযায়ী POCO F7 Ultra ফোন Redmi K80 Pro ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে। সম্প্রতি ফোনটি চীনে লঞ্চ করা হয়েছিল। এতে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন এলিট চিপসেট, HDR10 এবং ডলবি ভিশন সহ 6.67-ইঞ্চির 2K এমোলেড ডিসপ্লে, 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে। চীনে Redmi K80 Pro ফোনটি দাম CNY 3,699 (অর্থাৎ প্রায় Rs 43,200) টাকা থেকে শুরু হয় এবং চ্যাম্পিয়ান এডিশনের দাম CNY 4,999 (অর্থাৎ প্রায় Rs 58,400) টাকা রাখা হয়েছে।