শাওমির থেকে আলাদা হওয়ার পর পোকো একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে ভারতে কিছু সুন্দর স্মার্টফোন লঞ্চ করে নিজের জায়গা গড়ার চেষ্টা করছে। টেক প্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষরাও কোম্পানির ফোনের জন্য অপেক্ষা করে থাকে। এই পরম্পরা ধরে রাখার জন্য কোম্পানি এই বছরও ভারতে বেশ কিছু ফোন লঞ্চের পরিকল্পনা করছে। আবার অনেক দিন ধরেই শোনা যাচ্ছে কোম্পানি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা POCO M3 ফোনটি ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে। এবার ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে জানা গেছে।
টিপস্টার মুকুল শর্মা টুইটের মাধ্যমে জানিয়েছেন POCO M2 এর এই আপগ্ৰেডেড ভার্সন আগামী ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ করা হবে। সঠিকভাবে ফোনটির লঞ্চ ডেট এখনও বলা সম্ভব না হলেও ধরে নেওয়া যায় ফোনটি লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। এছাড়া কিছু দিন আগে POCO M3 এর ভারতীয় ভেরিয়েন্ট TUV Rheinland সার্টিফিকেশন পেয়েছে। সার্টিফিকেশন সাইটে ফোনটি M2010J19CI মডেল নাম্বারসহ স্পট করা গিয়েছিল।
M3…..
DD/02/YYYY— Mukul Sharma (@stufflistings) January 19, 2021
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে POCO M3 তে ওয়াটারড্রপ নচের সঙ্গে 6.53 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 60 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা মিইউআই 12 এ কাজ করে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেটে রান করে।
ফোটোগ্রাফির জন্য POCO M3 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ ও একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য POCO M3 তে 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া এত বড় ব্যাটারী দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।
দাম
গত বছর POCO M2 এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে আন্তর্জাতিক মঞ্চে POCO M3 লঞ্চ করা হয়। গ্লোবাল মার্কেটে ফোনটির 4 জিবি র্যামসহ 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 149 ডলার (প্রায় 11,500 টাকা) এবং 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 169 ডলার (প্রায় 12,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতেও ফোনটির দাম 11,000 টাকা রাখা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
