Home খবর POCO নিয়ে এল লো বাজেটের নতুন 5G স্মার্টফোন, এতে আছে 5000mAh ব‍্যাটারি ও 48MP ক‍্যামেরা

POCO নিয়ে এল লো বাজেটের নতুন 5G স্মার্টফোন, এতে আছে 5000mAh ব‍্যাটারি ও 48MP ক‍্যামেরা

জনপ্রিয় স্মার্টফোন ব্র‍্যান্ড পোকো আজ ভারতসহ গোটা বিশ্বে তাদের সবচেয়ে বেশি বিক্রি হ‌ওয়া বাজেট ফোন POCO M3 এর প্রো মডেলের 5জি ভেরিয়েন্ট POCO M3 Pro 5G নামে লঞ্চ করেছে। ফোনটি কম দামে সুন্দর লুক ও অসাধারণ ফিচারের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে শক্তিশালী চিপসেটের পাশাপাশি রয়েছে হাই রিফ্রেশরেট। প্রথমেই জানিয়ে রাখি এটি আসলে পোকোর প‍্যারেন্ট কোম্পানি শাওমির Redmi Note 10 5G এর রিব্র‍্যান্ডেড ভার্সন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।

POCO M3 Pro 5G এর ডিজাইন

কোম্পানির এই লেটেস্ট ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে এবং এর নাম রাখা হয়েছে ডট ডিসপ্লে। স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর এই পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত ফোনটির স্ক্রিনের তিন দিক বেজল লেস তবে নিচের দিকে অল্প চিন পার্ট আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপটি পোকোর ব্র‍্যান্ডিং কভারের মধ্যেই রাখা হয়েছে। এই ধরনের ব্র‍্যান্ডিং কভার এর আগে কোম্পানির POCO M3 ফোনে দেখা গেছে। এই ফোনের ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হয়েছে।

POCO M3 Pro 5G এর স্পেসিফিকেশন

কোম্পানির POCO M3 Pro 5G তে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে এবং এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এছাড়াও এই ফোনের স্ক্রিন 1100 নিটস পীক ব্রাইটনেস দিতে সক্ষম।

প্রসেসিঙের জন্য পোকো তাদের POCO M3 Pro 5G তে 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট যোগ করেছে। এই চিপসেট 2.77 জিবিপিএসের সর্বোচ্চ ডাউনলোড স্পীড দিতে সক্ষম এবং উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে আছে মালি-জি57 জিপিইউ। এই ফোনে 4GB ও 6GB LPDDR4X RAM এর সঙ্গে 64GB ও 128GB UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে।

ফোটোগ্রাফির জন্য POCO M3 Pro 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। 

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য POCO M3 Pro 5G তে 5,000 এম‌‌এএইচের ব‍্যাটারি আছে। উল্লেখ্য POCO M3 তে 6,000 এম‌‌এএইচের ব‍্যাটারি ছিল। POCO M3 Pro 5G এর ব‍্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারযুক্ত এই ফোনটি মিইউআই 12 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করে।

POCO M3 Pro 5G এর দাম

কোম্পানি তাদের POCO M3 Pro 5G এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট EUR 179 (প্রায় 16,000 টাকা) এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট EUR 199 (প্রায় 17,750 টাকা) দামে লঞ্চ করেছে। তবে একটি স্পেশাল সেলে কোম্পানি তাদের POCO M3 Pro 5G এর ভেরিয়েন্ট দুটি যথাক্রমে 159 ইউরো এবং 179 ইউরো প্রাথমিক দামে সেলের কথা জানিয়েছে। এই ফোনটি ইয়েল, কুল ব্লু ও পাওয়ার ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 20 মে থেকে ফোনটি Amazon, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, AliExpress ও Goboo এর মাধ্যমে সেল করা হবে। জানিয়ে রাখি, ভারতে POCO M3 Pro 5G এর লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন