চীনের স্মার্টফোন কোম্পানি পোকো আজ আন্তর্জাতিক মঞ্চে POCO M4 Pro 5G ফোনটি অফিসিয়ালি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে POCO M4 Pro 5G ফোনটি মার্কেটে পেশ করা হয়েছে। কোম্পানির এই লেটেস্ট স্মার্টফোনে বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ছাড়াও এই ফোনে ডুয়েল স্পীকার, 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে ও 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। এই ফোনটির স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে এই ফোনটি গত অক্টোবর মাসে চীনে লঞ্চ করা Redmi Note 11 5G এর রিব্র্যান্ডেড ভার্সন। এই পোস্টে আমরা নতুন Poco M4 Pro 5G এর সমস্ত ডিটেইলস সম্পর্কে কথা বলব।
Poco M4 Pro 5G এর ডিজাইন
কোম্পানি তাদের নতুন Poco M4 Pro 5G ফোনটি পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে পেশ করেছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাটআউট রয়েছে। এই ফোনের ডিসপ্লের তিন দিকে বেজল নেই বললেই চলে তবে নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া চিন পার্ট আছে। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের সোজাসুজি নিচের দিকে পোকোর ব্র্যান্ডিং রয়েছে।
Poco M4 Pro 5G এর স্পেসিফিকেশন
কোম্পানি নতুন Poco M4 Pro 5G ফোনটিতে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.6 ইঞ্চির ডিসপ্লে যোগ করেছে। এই ফোনটি 2.4GHz ক্লক স্পীডযুক্ত এবং Arm Cortex–A76 ও Arm Cortex–A55 CPU কোর দিয়ে তৈরি অক্টাকোর প্রসেসরের সঙ্গে 6nm ফেব্রিকেশনের MediaTek Dimensity 810 চিপসেটে রান করে।
ফোটোগ্ৰাফির জন্য এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 119 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। একইভাবে এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Poco M4 Pro 5G তে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh এর ব্যাটারি আছে।
Poco M4 Pro 5G এর দাম
কোম্পানি তাদের Poco M4 Pro 5G ফোনটি দুটি র্যাম ও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB র্যাম ও 64GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 199€ অর্থাৎ প্রায় 18,700 টাকা। একইভাবে ফোনটির বড় ভেরিয়েন্টটি 6GB র্যাম ও 128GB স্টোরেজের সঙ্গে 219€ অর্থাৎ প্রায় 22.200 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
