Home খবর গুগল প্লে কনসোলে লিস্টেড হল POCO M7 5G স্মার্টফোন, জানা গেল স্পেসিফিকেশন এবং ডিজাইন

গুগল প্লে কনসোলে লিস্টেড হল POCO M7 5G স্মার্টফোন, জানা গেল স্পেসিফিকেশন এবং ডিজাইন

গুগল প্লে কনসোলে আপকামিং POCO M7 5G ফোনটি লিস্টেড হয়েছে, তাই শীঘ্রই এটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। আপকামিং ফোনটি 2024 সালের ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হওয়া POCO M7 Pro ফোনের লো ভেরিয়েন্ট হবে। লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার স্পেসিফিকেশন এবং ফ্রন্ট লুক সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

POCO M7 5G এর গুগল প্লে কনসোল লিস্টিং

শীঘ্রই ভারতে POCO M7 5G ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আপকামিং M7 5G ফোনের দাম আগের POCO M6 5G মডেলের মতো হবে বলে মনে করা হচ্ছে। 2023 সালের ডিসেম্বর মাসে এই ফোনটির ভ্যানিলা মডেল 10,999 টাকা দামে পেশ করা হয়েছিল। অন্যদিকে POCO M7 Pro ফোনের দাম 14,999 টাকা রয়েছে।